
গোমস্তাপুরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
শাহীন আলম, স্টাফ রিপোর্টারঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির (UZDMC) এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জুলাই) সকালে উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সির সভাপতিত্বে উপজেলা হল রুমে, এ সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় ডাসকো ফাউন্ডেশনের থ্রাইভ (THRIVE) প্রকল্পের সঙ্গে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় জোরদারের মাধ্যমে দুর্যোগ ঝুঁকি হ্রাস, দুর্যোগ-পূর্ব প্রস্তুতি এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আরও কার্যকরভাবে দাঁড়ানোর বিষয়ে আলোচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ওয়াসিম আকরাম, কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন, উপজেলা প .প কর্মকর্তা আব্দুল হামিদ, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা ফরহাদ আলম চৌধুরী,
আরো উপস্থিত সভায় ডাসকো ফাউন্ডেশনের থ্রাইভ প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর তোফাজ্জল হোসেন পাওয়ারপয়েন্ট উপস্থাপনার মাধ্যমে প্রতিষ্ঠানের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, দুর্যোগ ঝুঁকি হ্রাসে গৃহীত উদ্যোগ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “দুর্যোগ মোকাবিলায় সরকারি প্রতিষ্ঠান, স্থানীয় সরকার ও উন্নয়ন সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করলে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দ্রুত ও কার্যকরভাবে দাঁড়ানো সম্ভব। বিশেষ করে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন ও সহায়তায় সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
এ সময় পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, “ডাসকো ফাউন্ডেশন আমাদের এলাকায় দুর্যোগ ঝুঁকি নিরূপণ ও ঝুঁকি হ্রাসে যেভাবে কাজ করছে, তা প্রশংসনীয়। ভবিষ্যতেও থ্রাইভ প্রকল্পের সঙ্গে একযোগে কাজ করে এলাকার মানুষের দুর্যোগ সহনশীলতা আরও বৃদ্ধি করতে চাই।”
সভায় ডাসকো থ্রাইভ প্রকল্পের প্রজেক্ট অফিসার খ্রীস্টিনা বেসরা, সিডিও শ্যামল রায়সহ প্রকল্পের অন্যান্য প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
সভা শেষে অংশগ্রহণকারীরা সরকারি-বেসরকারি সমন্বয় জোরদার, স্থানীয় জনগণের সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই দুর্যোগ ব্যবস্থাপনা নিশ্চিত করতে যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।