
গোমস্তাপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় আনন্দ শোভাযাত্রা
শাহীন আলম ,গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় গোমস্তাপুর উপজেলা ফুটবল দলের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে গোমস্তাপুর উপজেলা পরিষদ চত্বর থেকে আনন্দ শোভাযাত্রাটি বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্ট প্রদক্ষিণ করে। এ সময় খেলোয়াড়, কর্মকর্তা, সমর্থক ও স্থানীয় ফুটবলপ্রেমীরা উচ্ছ্বাসের সঙ্গে শোভাযাত্রায় অংশ নেন।
শোভাযাত্রায় চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। বিভিন্ন স্লোগান ও আনন্দ-উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় গোমস্তাপুর উপজেলা ফুটবল দলের খেলোয়াড় ও সংশ্লিষ্টদের অভিনন্দন জানান স্থানীয়রা।