
গোমস্তাপুরে ডিএনসির অভিযান: ১.৫ কেজি গাঁজাসহ ৬৬ বছরের বৃদ্ধ গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ১ দশমিক ৫ কেজি গাঁজাসহ মো. সলেমান (৬৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৬টা ২০ মিনিট থেকে ৭টা পর্যন্ত উপজেলার আলীনগর ইউনিয়নের নাদেরাবাদ (বেইলি ব্রিজ) এলাকায় এ অভিযান চালানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে নাদেরাবাদ (বেইলি ব্রিজ) এলাকার একটি স্থানে অভিযান চালিয়ে সলেমানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ দশমিক ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার সলেমান নাদেরাবাদ (বেইলি ব্রিজ) এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে। তিনি আলীনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে গোমস্তাপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের ডিডি চৌধুরী ইমরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।