গোমস্তাপুরে ডিএনসি অভিযানে ১০ লিটার চোলাইমদসহ আটক- ১
শাহিন আলম, স্টাফ রিপোর্টারঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ১০ লিটার চোলাইমদ ও ১০০ লিটার ওয়াশসহ একজনকে আটক করা হয়েছে।
রবিবার (১২ এপ্রিল ২০২৬) সকাল ৮টা থেকে ৮টা ৪০ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে গোমস্তাপুর থানাধীন পার্বতীপুর ইউনিয়নের খরপা গ্রামের একটি এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম শ্রী সমরা (৪৮)। তিনি খরপা গ্রামের মাহাতোর ছেলে। তার মায়ের নাম শ্রীমতি মংলি।
অভিযান চলাকালে তার কাছ থেকে ১০ লিটার চোলাইমদ এবং ১০০ লিটার ওয়াশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মামুনুর রশিদ বাদী হয়ে গোমস্তাপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিডি চৌধুরী ইমরুল হাসান।