
গোমস্তাপুরে প্রাণিসম্পদ দপ্তর ও
ভেটেরিনারি হাসপাতালে বৃক্ষরোপণ
শাহিন আলম, স্টাফ রিপোর্টার:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে হাসপাতাল প্রাঙ্গণে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে ৫০টি সুপারি গাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াসিম আকরাম, উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন, ভেটেরিনারি সার্জন বরুণ কুমার পরামানিক, রহনপুর পৌরসভার ইঞ্জিনিয়ার আব্দুল মালেকসহ প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা।
এ সময় কর্মকর্তারা বলেন, বৃক্ষরোপণের মাধ্যমে সরকারি দপ্তর ও হাসপাতাল প্রাঙ্গণকে আরও সবুজ ও মনোরম করার পাশাপাশি পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়।