
গোমস্তাপুরে ৭ লিটার চোলাইমদ উদ্ধার, নারী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অভিযান চালিয়ে ৭ লিটার চোলাইমদ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় চংচো মনি (৬০) নামে এক নারীকে আসামি করে মামলা করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকাল ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত জেলার গোমস্তাপুর থানাধীন পার্বতীপুর ইউনিয়নের লৈলাপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
আসামি চংচো মনি উপজেলার পার্বতীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের লৈলাপুর গ্রামের বাসিন্দা। তিনি বুদি কিসপট্টার স্ত্রী এবং মৃত বোদা উড়াও ও সবধ্বনির মেয়ে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের অভিযানে তার কাছ থেকে ৭ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. রফিকুল ইসলাম বাদী হয়ে চংচো মনির বিরুদ্ধে গোমস্তাপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের ডিডি চৌধুরী ইমরুল হাসান।