
চৌডালায় ইউপি নির্বাচন উপলক্ষে নুরে আলম সিদ্দিক খলিল হাজীর প্রস্তুতি ও উন্মুক্ত আলোচনা সভা
শাহীন আলম, স্টাফ রিপোর্টারঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নে আলহাজ্ব নুরে আলম সিদ্দিক খলিল হাজীর প্রস্তুতি ও উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় চৌডালা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এরফান আলী চাতালে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আলহাজ্ব সাইদুর রহমান।
সভায় চৌডালা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব নূরে আলম সিদ্দিক খলিল হাজী উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য দেন আলহাজ্ব আব্দুল সামাদ, এনামুল হক, ওয়ারেস তুল্লা, হাফেজ রবিউল ইসলাম,আরো অনেকে।
সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রস্তুতি, স্থানীয় বিভিন্ন সমস্যা ও এলাকার উন্নয়ন নিয়ে উন্মুক্ত আলোচনা করা হয়। পাশাপাশি উপস্থিত নেতাকর্মী ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী নূরে আলম সিদ্দিক খলিল হাজী।