
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা আংশিক কমিটি অনুমোদিত—সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির
মো:সামিরুল ইসলাম:চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র সহযোগী সংগঠন ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল’-এর চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত ২১ জুলাই ২০২৬ তারিখে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এই আংশিক কমিটি অনুমোদন করা হয়।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আরিফুল ইসলাম জিয়া, সাধারণ সম্পাদক ইঞ্জি. মোহাম্মদ শহিদুল ইসলাম রাসেল এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাফিজ মাহবুবের যৌথ স্বাক্ষর ও অনুমোদনে এই কমিটি ঘোষণা করা হয়।
অনুমোদিত কমিটিতে মো. সেলিম রেজা-কে সভাপতি এবং মো. মনিরুজ্জামান মনির-কে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটির অন্যান্য পদধারীরা হলেন: সহ-সভাপতি: ইয়াসিন আলি সরদার, মোহাম্মদ আলি ও মো. রুহুল আমিন।সাংগঠনিক সম্পাদক: ডা. মো. শফিকুল ইসলাম।প্রচার সম্পাদক: রুবেল আহমেদ।
দপ্তর সম্পাদক: মো. সালাউদ্দীন।
সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক: মো. রবিউল ইসলাম।তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: মুঃ আল আমিন বিশ্বাস।ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক: মো. শহিদুল ইসলাম।নির্বাহী সদস্যবৃন্দ: মো. তসিকুল ইসলাম তসি, তোজাম্মেল হক, কামরুজ্জামান, মো. জসিম উদ্দিন, মিজানুর রহমান, মো. ইমামুল হাসান, মো. তসলিম উদ্দিন, মো. ইয়াছিন আলি, মো. দুলাল বাবু, মো. শহিদুল ইসলাম, মো. সহিদ হাসান ও আসরাফুল হক।বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৩ মাস (৯০) দিনের মধ্যে জেলা/মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি এবং প্রতিটি থানা/উপজেলা/পৌরসভা/ইউনিয়ন/ওয়ার্ড এর কমিটি গঠন করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সর্বাঙ্গীন সফলতা কামনা করেছে কেন্দ্রীয় নেতৃত্ব।