
ভোলাহাটে আন্তঃ উপশাখা জুলাই স্মৃতি
ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত
মোঃ রনি রজব ভোলাহাট উপজেলা (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ৩ নং দলদলী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড উপশাখার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দলদলী উত্তর ইউনিয়ন আয়োজনে (১০সেপ্টেম্বর) বৃহস্পতিবার খেলাটি অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেন তাদের নাম :পোলাডাঙ্গা ইসলামপুর আলিম মাদ্রাসা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ১ নং ওয়ার্ড উপ শাখা ও ময়ামারী ৩ নং ওয়ার্ড উপশাখা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্মীরা উক্ত খেলায় অংশগ্রহণ করেন। উক্ত খেলায় ময়ামারী ৩ নং ওয়ার্ড উপশাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা চ্যাম্পিয়ন হয়ে বিজয়ী লাভ করেন।