
ভোলাহাটে গোহালবাড়ী ইউনিয়নের শালুকতলা বিলে গভীর রাতে ডিপের ৩ টি ট্রান্সফর্মা চুরি
মোঃ রনি রজব ভোলাহাট উপজেলা (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বরেন্দ্র অভিমুখী উন্নয়ন কর্তৃপক্ষ সেচ অবকাঠামো পুনর্বাসন প্রকল্প (আর আই আই পি) ইউনিয়ন : গোহালবাড়ী, মৌজা : খালেআলমপুর, জে,এল নং:২২, দাগ নং:৩৪৪৫, একটি ডিপের ৩ টি ট্রান্সফর্মা চুরির ঘটনা ঘটেছে।স্থানীয় কৃষকদের সূত্রে জানা যায় বুধবার (২৬ আগষ্ট) গভীর রাতে ট্রান্সফর্মা খুলে ভিতরের তামা গুলো নিয়ে যায় । এরপর ট্রান্সফর্মার বক্সগুলো ডিপ থেকে কিছু দূরে নিয়ে গিয়ে তামা নিয়ে বক্সগুলো ফেলে রেখে য়ায়। সকালে স্থানীয় কৃষকরা বিলে গিয়ে ঘটনাটি দেখতে পায়।ট্রান্সফর্মা চুরি হওয়ায় ঐ ডিপের কার্যক্রম ব্যাহত হয়।ঐ এলাকার আশেপাশের অন্যান্যো ডিপ গুলোও আতঙ্ক বিরাজ করছে।