• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
দারুন্নাজাতে বার্ষিক মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন এসআরবি’র অভিযানে বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কিশোরগঞ্জ শ্রমিক দলের নেতৃত্বে আলোচনায় মোঃ শফিক, ত্যাগের মূল্যায়ন চান চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, আইসিইউ চালু ও মেডিকেল কলেজ স্থাপনের বিষয়ে আলোচনা ধামইরহাটে ঢোল মাদলের তালে নেচে গেয়ে কারাম উৎসব পালিত।  চাঁপাইনবাবগঞ্জে ২৫ অসহায় ব্যক্তিকে অনুদানের চেক দিলেন এমপি বুলবুল চাঁপাইনবাবগঞ্জে ২৫ অসহায় ব্যক্তিকে অনুদানের চেক দিলেন এমপি বুলবুল গুলশানের বারে অভিযান ঘিরে মান্ডায় আলোচনা, অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস ওসির কিশোরগঞ্জে জামায়াতের রুকন সম্মেলনে জুলাই সনদ বাস্তবায়নের দাবি বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব।

বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে আরজু সভাপতি, দিলু সাধারণ সম্পাদক পুরো প্যানেলই বিজয়ী

Reporter Name / ৮৫ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে আরজু সভাপতি, দিলু সাধারণ সম্পাদক পুরো প্যানেলই বিজয়ী

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জ বড়বাজার ব্যবসায়ী সমিতির ২০২৬ সালের নির্বাচনে মো. আরিফুল ইসলাম আরজু সভাপতি এবং মো. দেলোয়ার হোসেন দিলু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে আরজু-দিলু-আলমগীর পরিষদের পুরো প্যানেল বিজয়ী হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে ব্যবসায়ীদের ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্যানেলের সব প্রার্থী বিজয়ী হন।

নির্বাচনে সভাপতি পদে মো. আরিফুল ইসলাম আরজু এবং সাধারণ সম্পাদক পদে মো. দেলোয়ার হোসেন দিলু ছাড়াও প্যানেলের অন্যান্য পদে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীরাও জয়লাভ করেন।

নির্বাচনে বিজয়ের পর নবনির্বাচিত নেতারা বড়বাজারের ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি, বাজারের নিরাপত্তা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এদিকে পুরো প্যানেল বিজয়ী হওয়ায় বড়বাজারের ব্যবসায়ীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category