• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ধামইরহাটে নারীর মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযান ভারতীয় মদ ও নেশাজাতীয় সিরাপ উদ্ধার স্ত্রীকে দিয়ে ভিক্ষার আড়ালে মাদক ব্যবসার চালিয়ে যাচ্ছে শাকিল!ও তার সহযোগী নুরনাহার শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা, পরিদর্শন ও সহায়তা দিলেন মেয়র পদপ্রার্থী -কোরবান আলী দেলোয়ার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় এডিস মশার লার্ভা নিধন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি বুলবুল পূজামণ্ডপ পরিদর্শন করলেন ৪৭নওগাঁ-২ এর সাবেক এমপি সামসুজ্জোহা খান মুগদায় নিষিদ্ধ যুবলীগ ক্যাডার ‘ভায়স্তা হৃদয়’ গ্রেফতার মুগদায় নিষিদ্ধ যুবলীগ ক্যাডার ‘ভায়স্তা হৃদয়’ গ্রেফতার ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ  

চীনে চিকিৎসার জন্য নজরুল ইসলাম খান

Reporter Name / ৪৯ Time View
Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

 

মোঃ সিমান্ত তালুকদার

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য প্রবীণ রাজনীতিবিদ নজরুল ইসলাম খান চিকিৎসার জন্য বর্তমানে চীনের গুয়াংঝুতে অবস্থান করছেন।

প্রবীণ এই রাজনীতিবিদ সোমবার তিনি সেখানকার সান ইয়াত-সেন ইউনিভার্সিটি হসপিটালে ভর্তি হন। তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে চীন বিএনপির নেতৃবৃন্দের একটি প্রতিনিধি দল তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।

প্রতিনিধি দলে ছিলেন চীন বিএনপির নেতা সাখাওয়াত হোসেন কানন, আশরাফুল ইসলাম ওয়ালী ও শেখ মাহবুবুর রশীদসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় তাঁরা তাঁর চিকিৎসা ও শারীরিক অবস্থার বিষয়ে খোঁজখবর নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন।

এদিকে, চীন বিএনপির নেতৃবৃন্দের সম্মানে গুয়াংঝুর রাঁধুনি রেস্টুরেন্টে একটি নৈশভোজের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত নেতৃবৃন্দকে আপ্যায়ন করা হয় এবং তাঁদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় হয়।

প্রবীণ রাজনীতিবিদ নজরুল ইসলাম খানের দ্রুত সুস্থতা কামনা করে দেশ-বিদেশে অবস্থানরত সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। মহান আল্লাহ তাআলা যেন তাঁকে দ্রুত আরোগ্য দান করেন এবং সম্পূর্ণ সুস্থ হয়ে আবারও সবার মাঝে ফিরে আসার তৌফিক দান করেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষী ও সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category