• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম
ধামইরহাটে নারীর মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযান ভারতীয় মদ ও নেশাজাতীয় সিরাপ উদ্ধার স্ত্রীকে দিয়ে ভিক্ষার আড়ালে মাদক ব্যবসার চালিয়ে যাচ্ছে শাকিল!ও তার সহযোগী নুরনাহার শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা, পরিদর্শন ও সহায়তা দিলেন মেয়র পদপ্রার্থী -কোরবান আলী দেলোয়ার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় এডিস মশার লার্ভা নিধন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি বুলবুল পূজামণ্ডপ পরিদর্শন করলেন ৪৭নওগাঁ-২ এর সাবেক এমপি সামসুজ্জোহা খান মুগদায় নিষিদ্ধ যুবলীগ ক্যাডার ‘ভায়স্তা হৃদয়’ গ্রেফতার মুগদায় নিষিদ্ধ যুবলীগ ক্যাডার ‘ভায়স্তা হৃদয়’ গ্রেফতার ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ  

Reporter Name / ৩৯ Time View
Update : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় ১৩টি পূজামণ্ডপের নিরাপত্তা তদারকি করছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে, নিরাপদে ও আনন্দঘন পরিবেশে দুর্গোৎসব উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে টহল জোরদার, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং স্থানীয় প্রশাসন ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করছে বিজিবি। শুক্রবার (১৬ অক্টোবর) মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল আমিন অপু শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক অভিনন্দন, শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়ে এসব তথ্য জানান।

বিজিবি সূত্রে জানা গেছে, মহানন্দা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তের ৮ কিলোমিটার এলাকার মধ্যে শিবগঞ্জ উপজেলায় ১০টি এবং ভোলাহাট উপজেলায় দুটি পূজামণ্ডপ রয়েছে। এ ছাড়া ব্যাটালিয়ন সদর দপ্তরের ৩ কিলোমিটারের মধ্যে আরও একটি পূজামণ্ডপ রয়েছে। সব মিলিয়ে ১৩টি পূজামণ্ডপের নিরাপত্তা তদারকি করছে ৫৯ বিজিবি। মহানন্দা ব্যাটালিয়ন অধিনায়ক বলেন, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি শান্তিশৃঙ্খলা বজায় রাখতে মহানন্দা ব্যাটালিয়ন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দুর্গোৎসবকে কেন্দ্র করে ব্যাটালিয়ন সদরসহ দায়িত্বপূর্ণ এলাকার পূজামণ্ডপগুলোতে সার্বক্ষণিক টহল তৎপরতা জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা এবং গুজব প্রতিরোধে বিশেষ গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। তিনি আরও বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পূজা উদযাপন কমিটির সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় বজায় রাখা হচ্ছে। সনাতন ধর্মাবলম্বীরা যেন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে তাঁদের ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সে জন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। লেফটেন্যান্ট কর্নেল কাজী আল আমিন অপু বলেন, “আসুন, আমরা সবাই মিলে একটি নিরাপদ, সুন্দর ও আনন্দময় উৎসব নিশ্চিত করি। মহানন্দা ব্যাটালিয়ন সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।”পরিশেষে তিনি শারদীয় দুর্গোৎসবের সার্বিক সাফল্য কামনা করেন এবং সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উৎসব উদযাপনের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category