• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম
ধামইরহাটে নারীর মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযান ভারতীয় মদ ও নেশাজাতীয় সিরাপ উদ্ধার স্ত্রীকে দিয়ে ভিক্ষার আড়ালে মাদক ব্যবসার চালিয়ে যাচ্ছে শাকিল!ও তার সহযোগী নুরনাহার শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা, পরিদর্শন ও সহায়তা দিলেন মেয়র পদপ্রার্থী -কোরবান আলী দেলোয়ার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় এডিস মশার লার্ভা নিধন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি বুলবুল পূজামণ্ডপ পরিদর্শন করলেন ৪৭নওগাঁ-২ এর সাবেক এমপি সামসুজ্জোহা খান মুগদায় নিষিদ্ধ যুবলীগ ক্যাডার ‘ভায়স্তা হৃদয়’ গ্রেফতার মুগদায় নিষিদ্ধ যুবলীগ ক্যাডার ‘ভায়স্তা হৃদয়’ গ্রেফতার ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ  

ধামইরহাটে নারীর মরদেহ উদ্ধার

Reporter Name / ২৮ Time View
Update : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাট উপজেলায় বাঁশঝাড় থেকে হালিমা বেগম (৬৫) নামে একজন নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (১৯ অক্টোবর) সকালের উপজেলা আলমপুর ইউনিয়নের ছিলিমপুর তালবোনা এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত হালিমা বেগম ওই এলাকার মৃত আলিমউদ্দিন মন্ডলের মেয়ে। সে বাবার বাড়িতে ভাইদের সঙ্গে বসবাস করতেন।

 

নিহতের ছোট ভাই মজনু হোসেন জানান, আমার বোন হালিমা বেগম গত রবিবার রাতে খাবার খেয়ে নিজ বাড়িতে ঘুমিয়ে পরেন। সোমবার ভোরে তার মরদেহ বাড়ির পূর্বদিকে একটি বাঁশঝাড়ে দেখতে পাওয়া যায়। পরে আমরা থানা পুলিশে খবর দিলে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেন। নিহত হালিমা বেগমের প্রায় ত্রিশ বছর পূর্বে বিবাহ বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর থেকে সে তার দুই ভাইদের সঙ্গে আলাদা ভাবে বসবাস করত। তার শরীরে ও কানে আঘাতের চিহ্ন রয়েছে। কেহ তাকে হত্যা করে বাঁশঝাড়ে ফেলে রেখেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করছেন স্থানীয়রা।

 

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্ট রহমান জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারে পুলিশ চেষ্ঠা চালাচ্ছে।

 

এস,আই মিলন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

০১৮৮৬-২৩৩৯৩৪

১৯/১০/২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category