• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
দারুন্নাজাতে বার্ষিক মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন এসআরবি’র অভিযানে বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কিশোরগঞ্জ শ্রমিক দলের নেতৃত্বে আলোচনায় মোঃ শফিক, ত্যাগের মূল্যায়ন চান চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, আইসিইউ চালু ও মেডিকেল কলেজ স্থাপনের বিষয়ে আলোচনা ধামইরহাটে ঢোল মাদলের তালে নেচে গেয়ে কারাম উৎসব পালিত।  চাঁপাইনবাবগঞ্জে ২৫ অসহায় ব্যক্তিকে অনুদানের চেক দিলেন এমপি বুলবুল চাঁপাইনবাবগঞ্জে ২৫ অসহায় ব্যক্তিকে অনুদানের চেক দিলেন এমপি বুলবুল গুলশানের বারে অভিযান ঘিরে মান্ডায় আলোচনা, অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস ওসির কিশোরগঞ্জে জামায়াতের রুকন সম্মেলনে জুলাই সনদ বাস্তবায়নের দাবি বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব।

ধামইরহাটে ঢোল মাদলের তালে নেচে গেয়ে কারাম উৎসব পালিত। 

Reporter Name / ৩৮ Time View
Update : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর ধামইরহাটে উৎসবমূখর পরিবেশে ঢাক-ঢোলের তালে তালে নাচ-গান আর নানান আয়োজনের মাধ্যমে ঐতিহ্যবাহী কারাম উৎসব উদযাপন করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকালে উপজেলার খেলনা ফুটবল মাঠে গোপীরামপুর উরাও ছাত্র-ছাত্রীবৃন্দ ও গ্রামবাসির আয়োজনে ২১তম ঐতিহ্যবাহী কারাম উৎসব অনুষ্ঠিত হয়। এতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মানুষদের উৎসবস্থল পরিণত হয় আনন্দ-উচ্ছাসের মিলনমেলায়। নিজেদের সংস্কৃতি, ঐতিহ্য ও শিকড়কে ধারন করে আয়োজিত এ কারাম উৎসবে মেতে ওঠেন বিভিন্ন বয়সী নারী পুরুষ। এ সময় খেলনা কারাম উৎসব কমিটির সভাপতি রুবেল টপ্প্যুর সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক ও নওগাঁ-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. সামসুজ্জোহা খান।

 

এ সময় আরও বক্তব্য রাখেন, নওগাঁ জেলা মহিলাদলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভীন পলি, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কে.এম লায়েক আলী, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হানজালা, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম রাঙ্গা, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম, হিন্দু বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি মহেষ পাল প্রমুখ। শেষে কারাম উৎসবে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।পুরস্কার হাতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছেলে মেয়েদের উচ্ছ্বাসিত দেখা যায়।সভাপতি রুবেল টপ্প্যুর সমাপনী বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা হয়।

এস,আই মিলন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

০১৮৮৬-২৩৩৯৩৪

২২/১০/২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category