• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
দারুন্নাজাতে বার্ষিক মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন এসআরবি’র অভিযানে বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কিশোরগঞ্জ শ্রমিক দলের নেতৃত্বে আলোচনায় মোঃ শফিক, ত্যাগের মূল্যায়ন চান চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, আইসিইউ চালু ও মেডিকেল কলেজ স্থাপনের বিষয়ে আলোচনা ধামইরহাটে ঢোল মাদলের তালে নেচে গেয়ে কারাম উৎসব পালিত।  চাঁপাইনবাবগঞ্জে ২৫ অসহায় ব্যক্তিকে অনুদানের চেক দিলেন এমপি বুলবুল চাঁপাইনবাবগঞ্জে ২৫ অসহায় ব্যক্তিকে অনুদানের চেক দিলেন এমপি বুলবুল গুলশানের বারে অভিযান ঘিরে মান্ডায় আলোচনা, অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস ওসির কিশোরগঞ্জে জামায়াতের রুকন সম্মেলনে জুলাই সনদ বাস্তবায়নের দাবি বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব।

দারুন্নাজাতে বার্ষিক মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

Reporter Name / ২০ Time View
Update : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

জামাল উদ্দীন : কক্সবাজার জেলা প্রতিনিধি

নগরীর ১২ নং সরাইপাড়ায় দারুন্নাজাত হিফয, মডেল ও গার্লস মাদরাসা’র যৌথ উদ্যোগে বার্ষিক মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২১ অক্টোবর বুধবার সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডাঃ শাহাদাত হোসেন। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম নেছারিয়া কামিল মাদরাসা’র প্রধান মুহাদ্দিস আল্লামা এনামুল হক শিকদার। প্রধান অতিথি উপস্থিত শিক্ষার্থীদের বিভিন্ন উপস্থাপনা অত্যন্ত আগ্রহ সহকারে পর্যবেক্ষণ করেন এবং বার্ষিক ক্রীড়া ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের বিভিন্ন ইভেন্টে পুরষ্কার পাওয়ায় সন্তোষ প্রকাশ করে এসব শিক্ষা সহায়ক কর্মকাণ্ড অব্যাহত রাখার অনুরোধ করেন। অনুষ্ঠানে বিশেষ মেহমান ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক নূর আহমেদ গুডু, দিদারুর রহমান সুমন, মোহাম্মদ আশরাফ খাঁন, এস এম দিদারুল হক, মনজুর কাদের, সাইফুল ইসলাম, রাজু খাঁন, আলমগীর আলম, মোঃ বাবুল, অভিভাবক রেজাউল করীম, ফয়সাল ইজদানি, ইমাম হোসেন প্রমুখ। প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাওলানা ক্বারী মুহাম্মাদ শেখ ফরিদের সভাপতিত্বে এবং কো-অর্ডিনেটর মাওলানা আশিক উল্লাহ ও মাওলানা রাশেদুল ইসলামের সঞ্চালনায় এতে প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী, শিক্ষক মন্ডলি, অভিভাবকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মনমুগ্ধকর ক্বিরাত, হামদ, না’ত, আরবি-ইংরেজি কথপোকথন ও বক্তৃতায় উপস্থিত অতিথিবৃন্দ উচ্ছাস প্রকাশ করেন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ তাঁর সমাপনী বক্তব্যে শিক্ষার্থীদেরকে পড়ালেখার পাশাপাশি বছরব্যাপী চিত্রাংকন, ক্রীড়া, বক্তৃতা, বির্তক ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতাসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। সুন্দরভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে সহযোগিতার জন্য তিনি উপস্থিত অতিথিবৃন্দসহ সকল শিক্ষার্থী, শিক্ষকমন্ডলি ও অভিভাবকদেরকে আন্তরিক ধন্যবাদ জানান। শেষে মিলাদ, দোয়া-মুনাজাত ও তাবারুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category