গোমস্তাপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ক সভা
শাহীন আলম, গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে ‘প্রবাসবন্ধু ফোরাম মিটিং’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) রহনপুরে ব্র্যাক অফিসে এ সভার আয়োজন করা হয়। ‘নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ’ শীর্ষক ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্ন মাইগ্রেন্টস (প্রত্যাশা-২) প্রকল্পের আওতায় সভাটি অনুষ্ঠিত হয়।
ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং ব্র্যাকের সহ-অর্থায়ন ও বাস্তবায়নে প্রকল্পটি পরিচালিত হয়।
সভায় বিদেশফেরত অভিবাসীদের পুনর্বাসন ও পুনরেকত্রীকরণ, নিরাপদ অভিবাসন এবং বিদেশ যাওয়ার ক্ষেত্রে জনসচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। বিশেষ করে লিবিয়াসহ ঝুঁকিপূর্ণ পথে বিদেশে যাওয়ার প্রবণতা রোধ এবং ক্ষতিগ্রস্ত হয়ে দেশে ফিরে আসা অভিবাসীদের সচেতন করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় বিদেশফেরতদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা, সরকারি-বেসরকারি সহায়তা এবং পুনর্বাসনের সম্ভাবনা সম্পর্কে অবহিত করার বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি নিরাপদভাবে বিদেশে যাওয়ার আগে প্রয়োজনীয় তথ্য যাচাই ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জোনের রিজিওনাল এম আর এস সি কো-অরডিনেটর, মোঃ শামসুজ্জামান, প্রোগ্রাম অর্গানাইজার মোঃ জাকারিয়া হোসেন সহ উপজেলা প্রবাস বন্ধু ফোরামের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।
[4288]9999bd Official Login | সেরা ক্যাসিনো বোনাস ও অ্যাপ ডাউনলোড,9999bd সাইটে বিকাশ দিয়ে সহজে টাকা জমা দিন এবং সেরা অনলাইন ক্যাসিনো বোনাস উপভোগ করুন। এখনই অ্যাপ ডাউনলোড করে স্লট গেম শুরু করুন। visit: 9999bd