শাহীন আলম, স্টাফ রিপোর্টারঃ
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দুঃস্থ, দরিদ্র ও অসহায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন, গোমস্তাপুরের আয়োজনে এ শাড়ি বিতরণ করা হয়। প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার থেকে বরাদ্দকৃত এসব শাড়ি সনাতন ধর্মাবলম্বী অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ -২ আসনের জাতীয় সংসদ সদস্য ডঃ মিজানুর রহমান, জামায়াত এর রহনপুর পৌর মেয়র প্রার্থী তরিকুল ইসলাম বকুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলীম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফরহাদ আলম চৌধুরী, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, পূজা উদযাপন কমিটির থানা সেক্রেটারি সুমন কুমার সাহা সহ আরো অন্যরা।