চৌডালা-নরসিয়া সড়কে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী
শাহীন আলম,স্টাফ রিপোর্টার:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা থেকে নরসিয়া সড়কের উন্নয়নকাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে অসন্তোষ ও ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয়দের অভিযোগ, মোস্তফা জামান ট্রেডার্স লিমিটেড নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কটির নির্মাণকাজ পরিচালনা করছে। কিন্তু কাজে নিম্নমানের ইট ও বালি ব্যবহার করা হচ্ছে বলে তারা দাবি করেন। এছাড়া কাজের গুণগত মান নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
এলাকাবাসীর ভাষ্য, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হলে সড়কটি দীর্ঘস্থায়ী হবে না এবং সরকারি অর্থের সঠিক ব্যবহারও নিশ্চিত হবে না। তারা দ্রুত কাজের মান যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
আরেকজন ভুক্তভোগী বলেন প্রায় ১৪ কোটি বায়ে রাস্তায় এত দুর্নীতি অনিয়ম যদি হয় তাহলে এ রাস্তাটি কতদিন টিকবে কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু তদন্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মোস্তফা জামান ট্রেডার্স এর ছেলে রুবেল আলীর সাথে যোগাযোগ করা হলো তিনি সাংবাদিকদের সাথে উত্তেজিত হয়ে কথা বলেন পরে ফোন কেটে দেন।
এ বিষয়ে উপজেলা এলজিইডি ইঞ্জিনিয়ার আছাবুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন বিষয়টি আমরা খতিয়ে দেখছি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
[4463]hazcasino | Link vào mới nhất – Game bài đổi thưởng uy tín,hazcasino cung cấp sảnh game bài đổi thưởng uy tín. Hỗ trợ tải app chính thức và nạp tiền nhanh qua Momo tiện lợi. Truy cập ngay để trải nghiệm dịch vụ đẳng cấp. visit: hazcasino