• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম
দারুন্নাজাতে বার্ষিক মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন এসআরবি’র অভিযানে বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কিশোরগঞ্জ শ্রমিক দলের নেতৃত্বে আলোচনায় মোঃ শফিক, ত্যাগের মূল্যায়ন চান চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, আইসিইউ চালু ও মেডিকেল কলেজ স্থাপনের বিষয়ে আলোচনা ধামইরহাটে ঢোল মাদলের তালে নেচে গেয়ে কারাম উৎসব পালিত।  চাঁপাইনবাবগঞ্জে ২৫ অসহায় ব্যক্তিকে অনুদানের চেক দিলেন এমপি বুলবুল চাঁপাইনবাবগঞ্জে ২৫ অসহায় ব্যক্তিকে অনুদানের চেক দিলেন এমপি বুলবুল গুলশানের বারে অভিযান ঘিরে মান্ডায় আলোচনা, অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস ওসির কিশোরগঞ্জে জামায়াতের রুকন সম্মেলনে জুলাই সনদ বাস্তবায়নের দাবি বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব।

ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর রহমানের চাল ও অর্থ বিতরণ

Reporter Name / ৭১ Time View
Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

 

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর ধামইরহাটে আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কর্তৃক দরিদ্র শ্রেণির সনাতন ধর্মাবলম্বীদের মাঝে পূজা উদযাপনের লক্ষে চাল ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বেলা ১১ টায় ধামইরহাট উপজেলার ৪নং উমার ইউনিয়ন পরিষদের বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর রহমান তার ইউনিয়নের ১২ টি গ্রামের আদিবাসী গ্রাম প্রধানের নিকট ২৫ কেজি করে চাল ও ২ হাজার টাকা করে বিতরণ করেন। বিতরণ কালে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর রহমান পিন্টু, ৪ নং উমার ইউনিয়ন বিএনপি সভাপতি আবু বক্কর ছিদ্দিক, সাধারণ সম্পাদক হেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন প্রমুখ।

চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর রহমান পিন্টু বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নেতাকর্মী ও সমাজের দায়িত্বশীলদেরকে সাধারণ মানুষের পাশে থাকার যে নির্দেশনা দিয়েছেন, সে জন্য সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দূর্গাপূজায় দরিদ্রদের সহযোগিতার মাধ্যমে তাদের পাশে দাড়ানোর চেষ্টা করেছি মাত্র।’এস,আই মিলন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

০১৮৮৬-২৩৩৯৩৪

১২/১০/২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category