• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
চাটমোহরে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নাতিকে ধর্ষণের চেষ্টার , অভিযোগে নানা গ্রেপ্তার শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে মাদকদ্রব্য জব্দ ভোলাহাটে অসহায় তামিজুদ্দিন ৭২ বছর বয়সে ক্যানসারে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছে মৎস্য সুরক্ষায় চাটমোহরে ভ্রাম্যমান আদালত, ১২টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস গোমস্তাপুর সিমান্তে ১৬ বিজিবির অভিযানে ৩২০ বোতল ইস্কাফ সিরাপ ও নৌকা জব্দ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গণমিছিল বাস্তবায়নে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জের সঙ্গে ১১ দলীয় ঐক্যের মতবিনিময়। রায়গঞ্জ ধানঘরা উচ্চ বিদ্যালয়ের আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ বগুড়া সিটি কর্পোরেশন নির্বাচনে ১৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে আলোচনার কেন্দ্রে সুলতান মাহমুদ রূপপুর পারমাণবিক প্রকল্পের গ্রীণসিটিতে দুই রুশ নাগরিকের সংঘর্ষ: নিহত ১, আইসিইউতে অপরজন পাবনায় পদ্মা নদীর ভাঙনরোধে জিও ব্যাগ ফেলার কাজের উদ্বোধন

গোপালগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত: র‍্যালি, আলোচনা ও রক্তদান কর্মসূচি!

Reporter Name / ২০৬ Time View
Update : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

গোপালগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত: র‍্যালি, আলোচনা ও রক্তদান কর্মসূচি

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি |

“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে গোপালগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।

সকালে জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র‍্যালিতে বিচার বিভাগীয় কর্মকর্তা, আইনজীবী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

র‍্যালির আগে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। এ সময় জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা জজ মোহাম্মদ সামছুল হক স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রমের উদ্বোধন করেন।
পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ সামছুল হক। গোপালগঞ্জ লিগ্যাল এইড অফিসার সহকারী জজ শফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ, সিভিল সার্জন ডা. আবু সাঈদ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশিকুর রহমান, সিনিয়র জেলা জজ সৈয়দ আরাফাত হোসেন, স্পেশাল পিপি তৌফিকুল ইসলাম, জিপি এম এ আলম সেলিম ও জিপি আবুল খায়েরসহ অন্যান্য অতিথিরা।

বক্তারা বলেন, অসচ্ছল ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সরকারিভাবে বিনামূল্যে আইনগত সহায়তা একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এর মাধ্যমে সাধারণ মানুষ সহজে আইনি সেবা পাচ্ছে এবং দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তির সুযোগ তৈরি হচ্ছে। এ কার্যক্রম সম্পর্কে জনগণের সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করা হয়।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ সামছুল হক লিগ্যাল এইড কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, বিচারপ্রাপ্তি সহজ করতে সরকারি এ উদ্যোগ আরও বিস্তৃত করা প্রয়োজন।
প্রতি বছর ২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়। দিবসটির উদ্দেশ্য হলো বিনামূল্যে আইনি সহায়তা সম্পর্কে জনগণকে অবহিত করা এবং ন্যায়বিচার প্রাপ্তি সহজ করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category