• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম
গোমস্তাপুরে  বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয় ধামইরহাটে বিপুল পরিমাণে চোলাই মদ সহ গ্রেফতার -১ ভোলাহাটে আন্তঃ উপশাখা জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত ধামইরহাটে সর্বদলীয় শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতির দাফন সম্পন্ন। ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল দাদীর হাতে বস্তাবন্দী শিশু সিয়াম উদ্ধার, পিতা আটক: শিবগঞ্জে চাঞ্চল্য টেকনাফে হ্নীলা ৪২ কোটি টাকার ১৪ লাখ ইয়াবা জব্দ, আটক ২ টেকনাফ মেইন বিচে অস্ত্র-গুলিসহ তিন সশস্ত্র ডাকাত আটক কিশোরগঞ্জে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সঙ্গে মতবিনিময়প্রতিষ্ঠান প্রধানদের দেওয়া হলো বিভিন্ন দিকনির্দেশনা চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত

গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ী ইউনিয়ানে বিপুল পরিমানে মাদকসহ পাচারকারীকে আটক করেছে: বিজিবি

Reporter Name / ৪৭৬ Time View
Update : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ী ইউনিয়ানে বিপুল পরিমানে মাদকসহ পাচারকারীকে আটক করেছে: বিজিবি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ী ইউনিয়নে সীমান্তে বিজিবি’র এক সফল অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ এক মা’দ’ক পাচারকারী কে আটক করা হয়েছে। গত সোমবার (৩০ মার্চ) মা’দ’ক বিরোধী সংগঠন ‘মাদক নির্মূল কমিটি’ (মানিক) এর তথ্য সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে আনারপুর গ্রামে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে অবৈধ ভারতীয় নেশাজাতীয় দ্রব্য (ফেনসিডিল এর বিকল্প) ২১৭ বোতল মাদক জব্দ করে বিজিবি। আটককৃত ব্যক্তি আন্ধ্রাইল গ্রামের মোঃ আরিফ হোসেন।

অনুসন্ধানে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য— আটককৃত আরিফ গোমস্তাপুর থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, জব্দকৃত অটোরিকশাটি আনারপুর গ্রামের আবু সাঈদের, যিনি এলাকায় জামায়াতে ইসলামীর কর্মী হিসেবে পরিচিত। এবং সাঈদ দীর্ঘদিন ধরেই মা’দ’কদ্রব্য পাচার চক্রের সিন্ডিকেট চালিয়ে আসছে, সেই সাথে এলাকায় গরিব অসহায় মানুষদের অর্থের লোভ দেখিয়ে অবৈধ কাজের সাথে যুক্ত করেন তিনি।

আবু সাঈদ

এলাকা বাসী আরো জানিয়েছ, আবু সাঈদ পেশায় অটোচালক হলেও মূলত যানবহন চালানোর আড়ালে দীর্ঘদিন ধরে সুকৌশলে মা’দ’ক পাচার করে আসছিলেন। ৫ হাজার টাকার বিনিময়ে সাঈদের নির্দেশেই আরিফ এই মা’দ’কে’র চালানটি পৌঁছে দিচ্ছিলেন।

সামান্য অটো চালিয়ে সাঈদের হঠাৎ ফুলেফেঁপে ওঠা এবং অঢেল অর্থবিত্তের উৎস নিয়ে গ্রামবাসীর মনে দীর্ঘদিনের সন্দেহ এখন বাস্তবে রূপ নিয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং মাদক কারবারের মূল হোতা আবু সাঈদকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

#গোমস্তাপুর #বিজিবি #মাদক_উদ্ধার #বাংগাবাড়ী #চাঁপাইনবাবগঞ্জ #মাদকবিরোধী_অভিযান #sadhindesh #CrimeNews #bangabari #স্বাধীন_দেশ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category