• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম
গুলশান থেকে গ্রেপ্তার বিদিশা এরশাদ, রয়েছে দুই বছরের সাজা গোমস্তাপুরে বীর মুক্তিযোদ্ধাদের বাড়ি নির্মাণের কাজ পরিদর্শন করলেন ইউএনও জিল্লুর রহমান শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অভিযানে তেলককুপি সীমান্তে মোটরসাইকেল ও ১৮ বোতল নেশাজাতীয় স্কাফসিরাপ সহ আটক ১ রায়গঞ্জে মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রিবার্ষিক সম্মেলন সিরাজগঞ্জ জেলা বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চুর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গোমস্তাপুরে প্রাণিসম্পদ হাসপাতালে জনবল সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা আফিয়া-ইমরানের শুভ বিবাহ সম্পন্ন জাঁকজমকপূর্ণ আয়োজনে নবদম্পতিকে শুভেচ্ছা, উপস্থিত ছিলেন সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনেরা চাটমোহরে ৪ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস ধামইরহাটে মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন করলেন এম, পি- এনামুল হক চাঁপাইনবাবগঞ্জে বেশি দামে সার বিক্রি, ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

চরভদ্রাসন পদ্মা নদীতে নিষিদ্ধ কারেন্ট জালের অভিযানে ২০ হাজার মিটার জাল জব্দ ফরিদপুর জেলা প্রতিনিধি- ফরিদপুরে চরভদ্রাসন উপজেলার পদ্মা নদীতে নিষিদ্ধ কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে প্রায় ২০ হাজার মিটার জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। শুক্রবার (১৫ এপ্রিল) বিকাল থেকে রাত ৮টা পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব। অভিযান চলাকালে নদীতে অবৈধভাবে পাতা বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়, যাতে এগুলো পুনরায় ব্যবহার করা না যায়। এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব বলেন, “কারেন্ট জাল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ এটি নদীর ছোট মাছ ও পোনা ধ্বংস করে মৎস্য সম্পদের মারাত্মক ক্ষতি করে। আমরা নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করছি।” তিনি আরও বলেন, “মৎস্য সম্পদ রক্ষায় সকলকে সচেতন হতে হবে। আইন অমান্য করে কেউ যদি কারেন্ট জাল ব্যবহার করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।” মৎস্য অধিদপ্তর জানিয়েছে, নদীর জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে এবং তা চলমান থাকবে।

Reporter Name / ২৫৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

চরভদ্রাসন পদ্মা নদীতে নিষিদ্ধ কারেন্ট জালের অভিযানে ২০ হাজার মিটার জাল জব্দ

ফরিদপুর জেলা প্রতিনিধি-

ফরিদপুরে চরভদ্রাসন উপজেলার পদ্মা নদীতে নিষিদ্ধ কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে প্রায় ২০ হাজার মিটার জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর।

শুক্রবার (১৫ এপ্রিল) বিকাল থেকে রাত ৮টা পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব।

অভিযান চলাকালে নদীতে অবৈধভাবে পাতা বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়, যাতে এগুলো পুনরায় ব্যবহার করা না যায়।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব বলেন, “কারেন্ট জাল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ এটি নদীর ছোট মাছ ও পোনা ধ্বংস করে মৎস্য সম্পদের মারাত্মক ক্ষতি করে। আমরা নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করছি।”

তিনি আরও বলেন, “মৎস্য সম্পদ রক্ষায় সকলকে সচেতন হতে হবে। আইন অমান্য করে কেউ যদি কারেন্ট জাল ব্যবহার করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

মৎস্য অধিদপ্তর জানিয়েছে, নদীর জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে এবং তা চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category