• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম
ভূমি জালিয়াতি ও জাল দলিলের অভিযোগ, জীবনের নিরাপত্তা চেয়ে কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন আটঘরিয়ায় ১ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার বিশ্বনাথে লামাকাজী আইটি একাডেমির উদ্বোধন। মানবাধিকার প্রতিষ্ঠায় সামাজিক সংগঠনগুলোর কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ চাটমোহরে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নাতিকে ধর্ষণের চেষ্টার , অভিযোগে নানা গ্রেপ্তার শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে মাদকদ্রব্য জব্দ ভোলাহাটে অসহায় তামিজুদ্দিন ৭২ বছর বয়সে ক্যানসারে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছে মৎস্য সুরক্ষায় চাটমোহরে ভ্রাম্যমান আদালত, ১২টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস গোমস্তাপুর সিমান্তে ১৬ বিজিবির অভিযানে ৩২০ বোতল ইস্কাফ সিরাপ ও নৌকা জব্দ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গণমিছিল বাস্তবায়নে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জের সঙ্গে ১১ দলীয় ঐক্যের মতবিনিময়।

জুলাই সনদ বাস্তবায়ন ও বিচারের দাবিতে কিশোরগঞ্জে জামায়াতের বিক্ষোভ

Reporter Name / ৫১ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

জুলাই সনদ বাস্তবায়ন ও বিচারের দাবিতে কিশোরগঞ্জে জামায়াতের বিক্ষোভ

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

গণভোটের জনরায় মেনে নেওয়া, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ সদর শাখার উদ্যোগে শহরের পুরান থানায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে পুরান থানা এলাকা থেকে একটি গণমিছিল বের করা হয়।
গণমিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড়বাজার এলাকায় গিয়ে শেষ হয়। এতে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

 

গণমিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যাপক মো. রমজান আলী।এ সময় উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক কাজী মো. সাইফুল্লাহ, শহর আমীর মাওলানা আব্দুল হক, সদর আমীর মাওলানা কারি নজরুল ইসলামসহ জেলা ও সদর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা গণভোটের জনরায় মেনে নেওয়া, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

৪ responses to “জুলাই সনদ বাস্তবায়ন ও বিচারের দাবিতে কিশোরগঞ্জে জামায়াতের বিক্ষোভ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category