• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম
শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অভিযানে তেলককুপি সীমান্তে মোটরসাইকেল ও ১৮ বোতল নেশাজাতীয় স্কাফসিরাপ সহ আটক ১ রায়গঞ্জে মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রিবার্ষিক সম্মেলন সিরাজগঞ্জ জেলা বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চুর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গোমস্তাপুরে প্রাণিসম্পদ হাসপাতালে জনবল সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা আফিয়া-ইমরানের শুভ বিবাহ সম্পন্ন জাঁকজমকপূর্ণ আয়োজনে নবদম্পতিকে শুভেচ্ছা, উপস্থিত ছিলেন সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনেরা চাটমোহরে ৪ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস ধামইরহাটে মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন করলেন এম, পি- এনামুল হক চাঁপাইনবাবগঞ্জে বেশি দামে সার বিক্রি, ডিলারকে ১ লাখ টাকা জরিমানা ধামইরহাটে সড়কে ঝরলো মোটরসাইকেল চালকের প্রাণ। ঢালাও’ ফাঁসি দেওয়া বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নিলেন হাইকোর্ট

পাবনার ঈশ্বরদীতে র‌্যাবের অভিযানে  বিদেশি পিস্তলসহ অস্ত্র উদ্ধার, ৪ জন গ্রেফতার

Reporter Name / ১০০ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

পাবনার ঈশ্বরদীতে র‌্যাবের অভিযানে  বিদেশি পিস্তলসহ অস্ত্র উদ্ধার, ৪ জন গ্রেফতার

 

 

রিপোর্টার: (পাবনা) শেখ মোহাম্মদ পারভেজ

পাবনা, ঈশ্বরদীতে পাঁচ রাউন্ড কার্তুজ, তিনটি ম্যাগাজিন, পাঁচটি ম্যাগাজিন স্লাইড, পাঁচটি অস্ত্রের ব্যারেল, তিনটি সুইচ গিয়ার চাকু, একটি হাতচাপ ব্লেড, একটি ইলেকট্রিক শুটার, ১০০টি এয়ারগান কার্তুজ, নয়টি মোবাইল ফোন, ১১টি সিম কার্ড ও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (৬ জুলাই) ভোর ৪টা ১৫ মিনিটে র‌্যাব-১২-এর অধিনায়কের নির্দেশনায় কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার ওয়াহিদুজ্জামান (এস), বিএন-এর নেতৃত্বে একটি আভিযানিক দল ঈশ্বরদী উপজেলার চর রূপপুর এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে গ্রেপ্তাকৃতরা হলেন- ইসলাম মন্ডল এর ছেলে সুপ্ত ইসলাম জীবন (২৬), খবির ইসলাম এর ছেলে বাঁধন ইসলাম (২৩), আকবর মন্ডল এর ছেলে শাকিল হোসেন (৩০), মৃত আমিরুল ইসলাম চঞ্চল ইসলাম নীরব (২৬)। তারা সবাই ঈশ্বরদী উপজেলার চর রূপপুর ও নতুন রূপপুর দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড কার্তুজ, তিনটি ম্যাগাজিন, পাঁচটি ম্যাগাজিন স্লাইড, পাঁচটি অস্ত্রের ব্যারেল, তিনটি সুইচ গিয়ার চাকু, একটি হাতচাপ ব্লেড, একটি ইলেকট্রিক শুটার, ১০০টি এয়ারগান কার্তুজ, নয়টি মোবাইল ফোন, ১১টি সিম কার্ড এবং দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।

র‌্যাব আরও জানায়, উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য আলামতসহ গ্রেপ্তার চারজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category