• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
চাটমোহরে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নাতিকে ধর্ষণের চেষ্টার , অভিযোগে নানা গ্রেপ্তার শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে মাদকদ্রব্য জব্দ ভোলাহাটে অসহায় তামিজুদ্দিন ৭২ বছর বয়সে ক্যানসারে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছে মৎস্য সুরক্ষায় চাটমোহরে ভ্রাম্যমান আদালত, ১২টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস গোমস্তাপুর সিমান্তে ১৬ বিজিবির অভিযানে ৩২০ বোতল ইস্কাফ সিরাপ ও নৌকা জব্দ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গণমিছিল বাস্তবায়নে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জের সঙ্গে ১১ দলীয় ঐক্যের মতবিনিময়। রায়গঞ্জ ধানঘরা উচ্চ বিদ্যালয়ের আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ বগুড়া সিটি কর্পোরেশন নির্বাচনে ১৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে আলোচনার কেন্দ্রে সুলতান মাহমুদ রূপপুর পারমাণবিক প্রকল্পের গ্রীণসিটিতে দুই রুশ নাগরিকের সংঘর্ষ: নিহত ১, আইসিইউতে অপরজন পাবনায় পদ্মা নদীর ভাঙনরোধে জিও ব্যাগ ফেলার কাজের উদ্বোধন

পৃথক অভিযানে বিজিবি ও কোস্ট গার্ডের সাফল্য: ইউরিয়া সার ও দেশীয় মদ জব্দ, আটক ৩

Reporter Name / ১০৫ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬

পৃথক অভিযানে বিজিবি ও কোস্ট গার্ডের সাফল্য: ইউরিয়া সার ও দেশীয় মদ জব্দ, আটক ৩

 

জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজারে পৃথক অভিযানে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বাংলাদেশ কোস্ট গার্ড বিপুল পরিমাণ ইউরিয়া সার ও দেশীয় মদ জব্দ করেছে। এ সময় তিনজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন ২০২৬) রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এবং বাংলাদেশ কোস্ট গার্ডের পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

 

প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, উখিয়ার মরিচ্যা যৌথ চেকপোস্টে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া প্রায় ২ লাখ টাকা মূল্যের ১০০ বস্তা ইউরিয়া সার জব্দ করে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)। অভিযানে একটি মিনি ট্রাকও জব্দ করা হয় এবং ট্রাকচালক মো. সৈয়দ করিম (২৮) ও তার সহযোগী মো. জাহেদ (২৫)-কে আটক করা হয়।
বিজিবি জানায়, রামু ও উখিয়া উপজেলা কৃষি কর্মকর্তাদের উপস্থিতিতে পরিচালিত অভিযানে আটক ব্যক্তিরা ইউরিয়া সারের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। পরে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, সারগুলো কুতুপালং এলাকায় মজুদ রেখে পর্যায়ক্রমে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত দিয়ে পাচারের পরিকল্পনা ছিল।

 

অন্যদিকে, একই দিন সকাল ৯টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের হাজমপাড়া এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন একটি ইজিবাইক তল্লাশি করে প্রায় ২৭ হাজার টাকা মূল্যের ৩০ লিটার দেশীয় মদ উদ্ধার এবং একজন মাদক কারবারিকে আটক করা হয়।
কোস্ট গার্ড জানায়, জব্দকৃত দেশীয় মদ ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এবং বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

One response to “পৃথক অভিযানে বিজিবি ও কোস্ট গার্ডের সাফল্য: ইউরিয়া সার ও দেশীয় মদ জব্দ, আটক ৩”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category