• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম
বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত। চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নতুন কমিটির অনুমোদন:আহ্বায়ক এ্যাড. দেলোয়ার ও সদস্য সচিব ছবি গোমস্তাপুরে আমবাগান থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ একজন আটক ভোলাহাটে গোহালবাড়ী ইউনিয়নের শালুকতলা বিলে গভীর রাতে ডিপের ৩ টি ট্রান্সফর্মা চুরি গুলশান থেকে গ্রেপ্তার বিদিশা এরশাদ, রয়েছে দুই বছরের সাজা গোমস্তাপুরে বীর মুক্তিযোদ্ধাদের বাড়ি নির্মাণের কাজ পরিদর্শন করলেন ইউএনও জিল্লুর রহমান শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অভিযানে তেলককুপি সীমান্তে মোটরসাইকেল ও ১৮ বোতল নেশাজাতীয় স্কাফসিরাপ সহ আটক ১ রায়গঞ্জে মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রিবার্ষিক সম্মেলন সিরাজগঞ্জ জেলা বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চুর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে

বিশ্বনাথের স্থানীয় রাজনীতিতে ইউপি চেয়ারম্যান দয়াল উদ্দিনের চমক।

Reporter Name / ৭৯ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

বিশ্বনাথের স্থানীয় রাজনীতিতে ইউপি চেয়ারম্যান দয়াল উদ্দিনের চমক।

বিশ্বনাথ প্রতিনিধি আফজাল মিয়া।

সিলেটর এক আলোচিত রাজনীতির জনপদ বিশ্বনাথ। গত দুই দশকে স্থানীয় রাজনীতিতে যত আলোচিত-সমালোচিত ঘটনা ঘটেছে, তা দেশের অন্য কোন উপজেলায় ততটা ঘটেনি। একারণে দেশী-বিদেশী মিডিয়ার দৃষ্ঠি সব সময় বিশ^নাথের দিকে তাক করা থাকে। স্থানীয় রাজনীতিতে সর্বশেষ চমক দিলেন বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. দয়াল উদ্দিন তালুকদার। ইতিমধ্যে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্ঠা হুমায়ুন কবিরের সাথে সখ্যতা গড়ে তুলেছেন। শীঘ্রই আনুষ্ঠানিকভাবে হুমায়ুন কবিরের বলয়ে যোগ দিবেন বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. দয়াল উদ্দিন তালুকদার।

 

বাংলাদেশের আলোচিত এক রাজনৈতিক জনপদ সিলেটের বিশ্বনাথ উপজেলা। প্রবাসী অধ্যূষিত এই জনপদে গত দুই দশকে স্থানীয় রাজনীতিতে নানান ঘটনা আলোড়ন সৃষ্ঠি করেছে, এরমধ্যে গত ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার রাজপথ থেকে গুম হন বিশ্বনাথের কৃতি সন্তান বিএনপির প্রভাভশালী নেতা এম. ইলিয়াস আলী। যার গুমের প্রকৃত রহস্য এখনও উম্মোচিত হয়নি। শুধু তাই নয় রাজণৈতিক কারণে রাজপথে ঝরেছে ৭টি তাজা প্রাণ। গত দুই দশকে একানকার রাজনীতিতে আলোচিত-সমালোচিত যত ঘটনা ঘটেছে, তা দেশের অন্য কোন উপজেলায় ততটা ঘটেনি। একারণে দেশী-বিদেশী মিডিয়ার দৃষ্ঠি থাকে বিশ্বনাথের দিকে। বিশ্বনাথের জনপ্রিয় ব্যাডমিন্টন খেলোয়াড় হাজী মো. দয়াল উদ্দিন তালুকদার ২০২৩ সালের ১৭ জুলাই অনুষ্ঠিত ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিপুল ভোটে বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে দারুন এক চমক দেখান। তিনি যখন নির্বাচিত হন তখন ক্ষমতায় আওয়ামী লীগ সরকার। এরপর তিনি ক্ষমতায় থাকাকালীণ সময় অন্তরবর্তি সরকার এবং বর্তমানে বিএনপি সরকারকে পেয়েছেন। তিন সরকারের আমলেই তিনি বেশ দাপটের সাথে তাঁর দায়িত্ব পালন করেন। সবার মনে প্রশ্ন ছিল দয়াল তুমি কার? চেয়ারম্যান হাজী মো. দয়াল উদ্দিন তালুকদারের রাজনৈতিক স্পষ্ট কোন পরিচিতি না থাকলেও তিন সরকারের আমলেই কারো সাথে তাঁর কোন দূরত্ব সৃষ্ঠি হয়নি। বরং সবার সাথে সখ্যতা গড়ে তুলে চেয়ারম্যান দয়াল ছিলেন সবার।
সম্প্রতি বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্ঠা হুমায়ুন কবিরের সাথে বেশ সখ্যতা গড়ে তুলেছেন চেয়ারম্যান দয়াল। ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে একান্তে সাক্ষাত করেছেন উপদেষ্ঠা হুমায়ুন কবিরের সাথে। হুমায়ুন কবিরের সাথে এরকম কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে প্রচার করা হয়। তাতে বিশ্বনাথের হুমায়ুন বলয়ের নেতাকর্মীরা খুশি হন। সম্প্রতি ফেসবুকে এক সাক্ষাতকারে বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেছেন, আমি আনুষ্ঠানিকভাবে হুমায়ুন কবির ভাইয়ের কাছে যোগদান করব। আমি বিএনপির রাজনীতিতে আগেই ছিলাম। বর্তমান বিএনপিতে যারা আছেন তাদের অনেকের সিনিয়র আমি। কাগজ খুজলে পাওয়া যাবে। আমি দুই নৌকায় পা রাখতে চাইনা। একারণে একদিকে থাকতে চাই। সিলেটের আঞ্চলিক ভাষায় চেয়ারম্যান দয়াল বলেন, । ইনো আদা পথ মাইর করি মরমু দেখছি। এরলাগি হরিয়া যাইরামগি। তারা শান্তি থাখউক্ষা।


আপনার মতামত লিখুন :

One response to “বিশ্বনাথের স্থানীয় রাজনীতিতে ইউপি চেয়ারম্যান দয়াল উদ্দিনের চমক।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category