• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম
ভূমি জালিয়াতি ও জাল দলিলের অভিযোগ, জীবনের নিরাপত্তা চেয়ে কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন আটঘরিয়ায় ১ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার বিশ্বনাথে লামাকাজী আইটি একাডেমির উদ্বোধন। মানবাধিকার প্রতিষ্ঠায় সামাজিক সংগঠনগুলোর কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ চাটমোহরে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নাতিকে ধর্ষণের চেষ্টার , অভিযোগে নানা গ্রেপ্তার শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে মাদকদ্রব্য জব্দ ভোলাহাটে অসহায় তামিজুদ্দিন ৭২ বছর বয়সে ক্যানসারে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছে মৎস্য সুরক্ষায় চাটমোহরে ভ্রাম্যমান আদালত, ১২টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস গোমস্তাপুর সিমান্তে ১৬ বিজিবির অভিযানে ৩২০ বোতল ইস্কাফ সিরাপ ও নৌকা জব্দ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গণমিছিল বাস্তবায়নে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জের সঙ্গে ১১ দলীয় ঐক্যের মতবিনিময়।

রহনপুর পৌরসভার ২০২৬–২০২৭ অর্থবছরের বাজেট ঘোষণা!

এমরান আলী বাবু, গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিবেদকঃ  / ২৫১ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

রহনপুর পৌরসভার ২০২৬–২০২৭ অর্থবছরের বাজেট ঘোষণা!

 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার ২০২৬–২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার বিকেলে রহনপুর পৌরসভা হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক জাকির মুন্সি এ বাজেট ঘোষণা করেন।

 

আয়-ব্যয়ের ভিত্তিতে প্রণীত এই বাজেটকে ভারসাম্যপূর্ণ ও উন্নয়নমুখী হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে সর্বমোট আয় ধরা হয়েছে ২৮ কোটি ৪৮ হাজার ২৩৮ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ২৭ কোটি ১৬ লাখ টাকা। এতে উদ্বৃত্ত থাকছে ৮৪ লাখ ৪৮ হাজার ২৩৮ টাকা।

 

বাজেট অনুযায়ী, মোট আয়ের মধ্যে রাজস্ব আয় ৭ কোটি ৯৯ লাখ ২৩ হাজার ২৩৮ টাকা এবং উন্নয়ন আয় ২ কোটি ১২ লাখ ৬০০ টাকা। অপরদিকে ব্যয়ের ক্ষেত্রে রাজস্ব খাতে বরাদ্দ রাখা হয়েছে ১ কোটি ১৬ লাখ ৬০ হাজার ৪৫০ টাকা এবং উন্নয়ন খাতে ২৫ কোটি ৯৯ লাখ ৩ হাজার ৯৫০ টাকা।

 

বাজেটের প্রধান অগ্রাধিকার হিসেবে অবকাঠামোগত উন্নয়নকে গুরুত্ব দেওয়া হয়েছে। এ লক্ষ্যে আইইউজিআইপি প্রকল্পে ২২ কোটি ৫৮ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। পাশাপাশি কোভিড-১৯ মোকাবিলায় বিশেষ তহবিল সংযোজন করা হয়েছে।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা খাইরুল হক, সহকারী প্রকৌশলী আবদুল মালেক, উপসহকারী প্রকৌশলী আবু সায়েম, প্রধান সহকারী সারওয়ার জাহান সেলিম, লাইসেন্স পরিদর্শক আব্দুল মুকিত আপেল, কনজারভেন্সি সুপারভাইজার আনিসুর রহমান টেক্কাসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

 

পৌর কর্তৃপক্ষ জানায়, নাগরিক সেবা উন্নয়ন, স্বাস্থ্যসেবা জোরদার এবং রাজস্ব আহরণ বৃদ্ধি—এই তিনটি খাতকে অগ্রাধিকার দিয়ে বাজেটটি প্রণয়ন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

৩ responses to “রহনপুর পৌরসভার ২০২৬–২০২৭ অর্থবছরের বাজেট ঘোষণা!”

  1. adam789vip says:

    Adam789vip, I’m impressed. The customer service is super on it. Join them on this link for an excellent experience adam789vip.

  2. bdjiliapp says:

    Yo, bdjiliapp’s mobile app is super smooth! Downloaded it the other day and been playing on the go ever since. Easy to use and runs great on my phone. Go give it a try! bdjiliapp

  3. bolaslot21 says:

    Heads up, looking for some fresh promotions and tournaments? bolaslot21 is advertising some pretty enticing deals right now, might be worth peaking at. bolaslot21

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category