• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম
ভূমি জালিয়াতি ও জাল দলিলের অভিযোগ, জীবনের নিরাপত্তা চেয়ে কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন আটঘরিয়ায় ১ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার বিশ্বনাথে লামাকাজী আইটি একাডেমির উদ্বোধন। মানবাধিকার প্রতিষ্ঠায় সামাজিক সংগঠনগুলোর কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ চাটমোহরে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নাতিকে ধর্ষণের চেষ্টার , অভিযোগে নানা গ্রেপ্তার শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে মাদকদ্রব্য জব্দ ভোলাহাটে অসহায় তামিজুদ্দিন ৭২ বছর বয়সে ক্যানসারে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছে মৎস্য সুরক্ষায় চাটমোহরে ভ্রাম্যমান আদালত, ১২টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস গোমস্তাপুর সিমান্তে ১৬ বিজিবির অভিযানে ৩২০ বোতল ইস্কাফ সিরাপ ও নৌকা জব্দ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গণমিছিল বাস্তবায়নে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জের সঙ্গে ১১ দলীয় ঐক্যের মতবিনিময়।

শিবগঞ্জ সীমান্তে বিপুল পরিমান মাদকদ্রব্য জব্দ করল ৫৩ বিজিবি!

Reporter Name / ১০৫ Time View
Update : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

শিবগঞ্জ সীমান্তে বিপুল পরিমান মাদকদ্রব্য জব্দ করল ৫৩ বিজিবি!

 

নিজস্ব প্রতিবেদক:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে (৫৩ বিজিবি)ব্যাটালিয়ন এর পৃথক ২টি অভিযানে মনোহরপুর বিওপি কর্তৃক শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের রামনাথপুর গ্রাম হতে মঙ্গলবার (২৬ মে) দিবাগত রাত ১২ :৫০ ঘটিকা হতে ভোর ৫:১০ মিনিট পর্যন্ত ৫০ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ এবং রঘুনাথপুর বিওপি কর্তৃক দুর্লভপুর ইউনিয়নের খাকসাপাড়া গ্রাম হতে ৪০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ৮০,০০০/- (আশি হাজার) টাকা। জব্দকৃত মাদকদ্রব্য শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে। চলতি মে মাসে ৫৩ বিজিবি ১৪৫ বোতল ভারতীয় মদ, ৫১০ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ৯৭ বোতল নেশাজতীয় ফেয়ারডিল সিরাপ, ৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম ভারতীয় গাঁজা জব্দ করে, যার আনুমানিক বাজার মূল্য ৪,৮৬,০০০/- (চার লক্ষ ছিয়াশি হাজার) টাকা।

 

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা সহ যেকোনো অবৈধ চোরাচালান প্রতিরোধে ৫৩ বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে যেকোন চোরাচালান প্রতিরোধে ৫৩ বিজিবি সংকল্পবদ্ধ। এ লক্ষ্যে সীমান্তের দুর্গম এলাকায় ও নদী পথে অতিরিক্ত বিশেষ টহল, চেকপোস্ট পরিচালনা এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category