• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
গোমস্তাপুরে স্থানীয় নির্বাচন নিয়ে বিএনপির আলোচনা সভা সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা, নিরপেক্ষ তদন্তের দাবি ঢাকা–পাবনা ট্রেনের নাম ‘পাবনা এক্সপ্রেস’ করার দাবি গোমস্তাপুরে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রাক্-সিদ্ধান্ত গ্রহণ ওরিয়েন্টেশন গোমস্তাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু ম্যাক্স হাসপাতালে শেয়ার থাকায় ডা. মাহফুজ রায়হানের বিরুদ্ধে বিভাগীয় মামলা, মালিকানা নেই দাবি চিকিৎসকের চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান: ১৩০ বোতল এস্কাফ সিরাপ জব্দ ৭২ নম্বর ওয়ার্ডে জনসম্পৃক্ততার বার্তা নিয়ে মাঠে হাজী মো. আকতার হোসেন বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের ১৬২ জনের বিরুদ্ধে মা ম লা শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৬৬ বোতল এসকাফ সিরাপ জব্দ

ইজারা ব্যবস্থা- প্রেক্ষাপট ও  বাস্তবতা বিষয়ে বাঙলাদেশ লেখক শিবির সিলেটের ১০ দফা দাবি উত্থাপন

Reporter Name / ৬৬ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

ইজারা ব্যবস্থা- প্রেক্ষাপট ও  বাস্তবতা বিষয়ে বাঙলাদেশ লেখক শিবির সিলেটের ১০ দফা দাবি উত্থাপন

 

আফজাল মিয়া বিশ্বনাথ প্রতিনিধি।

বাঙলাদেশ লেখক শিবির সিলেট জেলা শাখার উদ্যোগে আজ  সিলেট প্রেসক্লাবে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনটির সভাপতি খালেদ উদ দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় আলোচ্য বিষয়ে প্রবন্ধ পাঠ  করেন, সংগঠনটির সাধারণ সম্পাদক মিনহাজ আহমেদ। বক্তব্য রাখেন, নুরুল ইসলাম মকবুল সমন্বয়ক জাতীয় মুক্তি কাউন্সিল সিলেট জেলা শাখা, নুরুল হুদা সালেহ প্রবীন রাজনীতিক সদস্য বাঙলাদেশ লেখক শিবির, আকলিছ আহমেদ চৌধুরী সাবেক সহ-সভাপতি বাঙলাদেশ লেখক শিবির  সিলেট জেলা শাখা,

আরো বক্তব্য রাখেন, কৃষক মজুর মৎস্যজীবী সংগ্রাম কমিটির সমন্বয়ক মোঃ সাহেব আলী, মোহাম্মদ জসিম উদ্দিন এবং সদস্য জুনেদ আহমেদ।  গোয়াইনঘাট উপজেলার দক্ষিণ প্রতাপপুরের বাসিন্দা শাওন দেবনাথ, বাঙলাদেশ লেখক শিবির সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক কবি মজনু মুহিবুর রহমান, প্রচার সম্পাদক সাংবাদিক বদরুল ইসলাম মহসিন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখার সদস্য  শিরিন মিয়া ও আব্দুর রাজ্জাক, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ইউসুফ জামিল, বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক ও  মানবাধিকার কর্মী মোঃ মুহিবুর রহমান, অর্থনীতির সহকারী অধ্যাপক শামসুল কিবরিয়া।

মিনহাজ আহমেদের উপস্থাপিত প্রবন্ধে  ইজারা ব্যবস্থার প্রেক্ষাপট, বিদ্যমান আইন ও আইনের প্রয়োগ  উঠে এসেছে। সেই সাথে অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব নিয়ে আলোকপাত করা হয়।

গোয়াইনঘাট উপজেলার বাসিন্দা শাওন দেবনাথের বক্তব্যে বালু উত্তোলনের কারণে দক্ষিণপতাপুর গ্রামের অস্তিত্ব  বিলীন হওয়ার প্রসঙ্গ উঠে আসে।

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার  কৃষক-মজুর -মৎস্যজীবী সংগ্রাম কমিটির সমন্বয়ক মোঃ সাহেব আলীর বক্তব্যে উথাইরা গাং এ পরিবেশ বিপন্ন করে বালু উত্তোলনের বিষয়টি আলোচনা করা হয়। এই সংগঠনের অপর সমন্বয়ক মোহাম্মদ জসিম উদ্দিনের বক্তব্যে জনগণের সম্পদ  বালু- মাটি -পাথর ও জলাশয়ের উপর অধিকার আদায়ে সংগঠিত হওয়ার আহ্বান জানানো হয়।

নুরুল ইসলাম মকবুল  ইজারা  ব্যবস্থার  ঐতিহাসিক প্রেক্ষাপট ও জনগণের আন্দোলন সংগ্রামের দিকটি তুলে ধরেন। সাংবাদিক বদরুল ইসলামের বক্তব্যে নদী খাল দখল করে ঘর বাড়ি নির্মাণের বিষয়টি উঠে আসে। দোয়ারাবাজারের বাসিন্দা শ্রমিক নেতা আব্দুর রাজ্জাকের বক্তব্যে স্থানীয় ভূমিদস্যুদের বালু ও মাটি উত্তোলনের বিষয়টি উপস্থাপিত হয়।

সভাপতির বক্তব্যে খালেদ উদ দীন বালু -মাটি -পাথর পানি প্রাকৃতিক সম্পদের উপর জনগণের অধিকার ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় ১০ দফা দাবি উত্থাপন করেন। যার মধ্যে রয়েছে বালুমহাল ও মাটি ব্যবস্থাপন আইন ২০১০ বাতিল, বালু-মাটি-পাথর ও পানি প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনায় স্থানীয় অধিবাসীদের সম্পৃক্ত করে নীতিমালা প্রণয়ন, প্রাকৃতিক সম্পদ ব্যক্তি খাতে  ইজারা না দেওয়া, অভিযুক্ত ইজারাদারদের ব্যাংক হিসাব জব্দ করা, হাইড্রোগ্রাফিক, ব্যথিমেট্রিক সার্ভে এবং নদীর গঠনগত সমীক্ষার ভিত্তিতে বালুমহাল ও জলমহালের সীমানা নির্ধারণ, বালু-মাটি -পাথর ও পানি প্রাকৃতিক সম্পদ উত্তোলনে ও বিক্রয়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে নিয়োগ করা, নদীর ভূ প্রাকৃতিক পরিবেশ, প্রতিবেশ, জীববৈচিত্র্য, জীবন ও জীবিকা রক্ষা করা।

আলোচনা সভা হতে উপরোক্ত দাবি আদায়ে  সংগঠিতভাবে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।

 


আপনার মতামত লিখুন :

৪ responses to “ইজারা ব্যবস্থা- প্রেক্ষাপট ও  বাস্তবতা বিষয়ে বাঙলাদেশ লেখক শিবির সিলেটের ১০ দফা দাবি উত্থাপন”

  1. Cảm ơn thông tin bổ ích. Nếu bạn quan tâm du học Hàn Quốc, Letco chuyên tư vấn lộ trình, chọn trường và xin visa với tỷ lệ đậu cao. Xem chi tiết tại letco.vn.

  2. 555rr says:

    [5047]555rr Official Login | অনলাইনে ক্যাসিনো গেম ও দ্রুত বিকাশ পেমেন্ট,555rr-এ আজই লগইন করে সেরা স্লট গেম নিয়ম জানুন এবং অ্যাপটি ডাউনলোড করে নিন। দ্রুত বিকাশ পেমেন্টের মাধ্যমে সহজ লেনদেনের অভিজ্ঞতা নিন। এখনই যোগ দিন। visit: 555rr

  3. bustogel says:

    [5226]Bustogel | Login Resmi Link Alternatif Slot Gacor Deposit Pulsa,Bustogel menyediakan link alternatif terbaru untuk akses login resmi. Nikmati berbagai pilihan slot gacor hari ini dan daftar casino deposit pulsa dengan mudah. Gabung sekarang! visit: bustogel

  4. nikmat33 says:

    [5109]Nikmat33 | Login Resmi Link Alternatif Situs Slot Gacor Hari Ini,Nikmat33 menyediakan link alternatif terbaru dengan proses deposit pulsa tanpa potongan. Download apk casino Android sekarang untuk akses mudah dan aman. visit: nikmat33

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category