• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু ঐতিহাসিক মুজিব নগর আজ! চট্টগ্রামে জব্বারের বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশনের সাথে হলোখানা ইউনিয়নের ষ্টেন্ডিং কমিটির সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার গোপালগঞ্জে পাসপোর্ট সেবায় ধস: লোডশেডিংয়ে থমকে কাজ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশী নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক। টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি আফজাল ও সম্পাদক মুকুল কিশোরগঞ্জে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,থানায় মামলা দায়ের ভোলাহাটে জ্বালানী তেলের সঙ্কটে দিশেহারা কৃষক! পর্যাপ্ত তেল না পেয়ে ধান ও আমের মৌসুমে লক্ষ্যমাত্রা ভেস্তে যেতে বসেছে!

গোপালগঞ্জের উলপুরে পাকা ধানের জমি কেটে পুকুর খননের অভিযোগ

Reporter Name / ১৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

গোপালগঞ্জের উলপুরে পাকা ধানের জমি কেটে পুকুর খননের অভিযোগ

মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর গ্রামের মিনা পাড়ায় পাকা ধানসহ জমি কেটে পুকুর খননের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী দাউদ সরদার বৌলতলী পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উলপুর মিনাপাড়া বিলে প্রায় ২৭ কাঠা জমি ভোগদখল করে আসছেন দাউদ সরদার। চলতি মৌসুমে ওই জমিতে তিনি বোরো ধান চাষ করেন এবং ধান প্রায় পেকে গেছে। তবে তাঁর অভিযোগ, আলমগীর ফকিরের প্ররোচনায় এনায়েত মিনা সন্ত্রাসী বাহিনী নিয়ে হঠাৎ ভেকু (খননযন্ত্র) দিয়ে জমি কেটে পুকুর খননের চেষ্টা করছেন।
দাউদ সরদার বলেন, বাধা দিতে গেলে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে নিরুপায় হয়ে তিনি বৌলতলী পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ করেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে এনায়েত মিনা বলেন, জমিটি তাঁর ক্রয়কৃত এবং তিনি নিজের জমিতেই পুকুর খনন করছেন। তবে জমির মালিকানার দাবি করলেও তিনি কোনো দলিল দেখাতে রাজি হননি।
অন্যদিকে আলমগীর ফকির অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করা হচ্ছে। তিনি দাবি করেন, তাঁর সম্মান ক্ষুণ্ন করতেই প্রতিপক্ষ এসব অভিযোগ তুলছে।
বৌলতলী পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা শামিম বলেন, উভয় পক্ষের সঙ্গে কথা বলা হয়েছে। বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ঘটনাটি এলাকায় উত্তেজনার সৃষ্টি করেছে।


আপনার মতামত লিখুন :

One response to “গোপালগঞ্জের উলপুরে পাকা ধানের জমি কেটে পুকুর খননের অভিযোগ”

Leave a Reply to McKenzie4009 Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category