• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে সনি আকরাম শুভেচ্ছা ও স্বাগতম জানিয়েছে  গোমস্তাপুরে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ ধামইরহাটে নারীর মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযান ভারতীয় মদ ও নেশাজাতীয় সিরাপ উদ্ধার স্ত্রীকে দিয়ে ভিক্ষার আড়ালে মাদক ব্যবসার চালিয়ে যাচ্ছে শাকিল!ও তার সহযোগী নুরনাহার শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা, পরিদর্শন ও সহায়তা দিলেন মেয়র পদপ্রার্থী -কোরবান আলী দেলোয়ার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় এডিস মশার লার্ভা নিধন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি বুলবুল পূজামণ্ডপ পরিদর্শন করলেন ৪৭নওগাঁ-২ এর সাবেক এমপি সামসুজ্জোহা খান মুগদায় নিষিদ্ধ যুবলীগ ক্যাডার ‘ভায়স্তা হৃদয়’ গ্রেফতার মুগদায় নিষিদ্ধ যুবলীগ ক্যাডার ‘ভায়স্তা হৃদয়’ গ্রেফতার

ধামইরহাটে  ভেড়ম উচ্চ বিদ্যালয়ে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

Reporter Name / ১৭ Time View
Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর ধামইরহাট উপজেলায় ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন(ইএসডিও) এর আয়োজনে বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ বান্ধব শিক্ষা প্রতিষ্ঠান নিশ্চিতকরণের লক্ষ্যে সচেতনতামুলক ক্যাম্পেইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে সুইজারল্যান্ড সরকার এর অর্থায়নে, ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের যৌথ সহযোগিতায় ভেড়ম দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ বান্ধব শিক্ষা প্রতিষ্ঠান নিশ্চিতকরণের লক্ষ্যে সচেতনতামুলক ক্যাম্পেইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে র‌্যালী, আলোচনা সভা, চিত্রাঙ্গন প্রতিযোগিতা, ২টি ডাস্টবিন স্থাপনের মাধ্যম পচনশীল ও অপচনশীল বর্জ্য পৃথকীকরনের মাধ্যমে পরিচ্ছন্নতা অভিযান ও পুরস্কার বিতরনী করা হয়। অনুষ্ঠানটি যুবদের নেতৃত্বে পরিচালিত ও সঞ্চালিত হয় এবং ভবিষ্যতে টেকসই বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম চলমান থাকবে বলে অঙ্গীকার করা হয়। উক্ত ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ম দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো,লুৎফর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন ভেড়ম দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও সকল ছাত্র-ছাত্রীবৃন্দ এবং ইএসডিও’র প্রতিনিধিবৃন্দ।

অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ১ম, ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম স্থান গ্রহনকারীসহ মোট ২৫ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে বক্তব্যরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বর্জ্যব্যবস্থাপনা সমুন্নত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category