• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে সনি আকরাম শুভেচ্ছা ও স্বাগতম জানিয়েছে  গোমস্তাপুরে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ ধামইরহাটে নারীর মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযান ভারতীয় মদ ও নেশাজাতীয় সিরাপ উদ্ধার স্ত্রীকে দিয়ে ভিক্ষার আড়ালে মাদক ব্যবসার চালিয়ে যাচ্ছে শাকিল!ও তার সহযোগী নুরনাহার শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা, পরিদর্শন ও সহায়তা দিলেন মেয়র পদপ্রার্থী -কোরবান আলী দেলোয়ার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় এডিস মশার লার্ভা নিধন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি বুলবুল পূজামণ্ডপ পরিদর্শন করলেন ৪৭নওগাঁ-২ এর সাবেক এমপি সামসুজ্জোহা খান মুগদায় নিষিদ্ধ যুবলীগ ক্যাডার ‘ভায়স্তা হৃদয়’ গ্রেফতার মুগদায় নিষিদ্ধ যুবলীগ ক্যাডার ‘ভায়স্তা হৃদয়’ গ্রেফতার

ভোলাহাটে  মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু  মরদেহ উদ্ধার,

Reporter Name / ২২ Time View
Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

মোঃ রনি রজব ভোলাহাট  উপজেলা (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে নূর শাহাদাৎ (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে অভিযোগ না থাকার কথা জানানো হয়েছে। নিহতের বাবা, শ্বশুর ও স্ত্রী এ মর্মে দাবি/লিখিত বক্তব্য দিয়েছেন বলে জানানো হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামের কাছাকাছি ললকোপরার বিলসংলগ্ন একটি আমবাগান থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত নূর শাহাদাৎ দুর্গাপুর গ্রামের কাজেম আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে আমবাগানের একটি গাছের ডালে গামছা প্যাঁচানো অবস্থায় তাঁকে দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নূর শাহাদাৎ মানসিক সমস্যাসহ বিভিন্ন ধরনের অসুস্থতায় ভুগছিলেন।

ভোলাহাট থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারের কার্যক্রম চালায়।

পরিবারের বক্তব্য: নিহতের বাবা, শ্বশুর ও স্ত্রী কারও বিরুদ্ধে অভিযোগ নেই বলে জানিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category