• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম
মান্ডা ৭১ নং ওয়ার্ড পেয়ার আলী গলির আলোচিত গথিত মাদক ব্যবসায়ী রকেট মামুনকে গ্রেফতার করে মুগদা থানার পুলিশ রামদাসপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ পরিবারের হাল ধরতে সৌদি গিয়ে আকামা-চাকরি না পেয়ে জেল খেটে দেশে ফিরলেন তহর আলী ধামইরহাটে আত্রাই নদীত ডুবে দুই শিশুর মৃত্যু বেড়ায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত। চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নতুন কমিটির অনুমোদন:আহ্বায়ক এ্যাড. দেলোয়ার ও সদস্য সচিব ছবি গোমস্তাপুরে আমবাগান থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ একজন আটক ভোলাহাটে গোহালবাড়ী ইউনিয়নের শালুকতলা বিলে গভীর রাতে ডিপের ৩ টি ট্রান্সফর্মা চুরি

সাঁথিয়া প্রেসক্লাবের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Reporter Name / ৩৯ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

সাঁথিয়া প্রেসক্লাবের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

 

 

রিপোর্টার: শেখ মোহাম্মদ পারভেজ (পাবনা)

র‍্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন

পাবনার সাঁথিয়া প্রেসক্লাবের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) সকাল ১০টার দিকে প্রেসক্লাব চত্বর থেকে একটি আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।

পরে প্রেসক্লাবের সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন পাবনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ রায়হান এবং সাঁথিয়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ। এছাড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মোখলেছুর রহমান ও সেক্রেটারি আনিসুর রহমান উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন জয়নুল আবেদিন রানা, আলী আহসান মঞ্জু, মানিক মিয়া রানা, রতন দাশ, মীন নাজমুল বারী নাহিদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথি ও সাংবাদিকদের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে কেক কেটে সাঁথিয়া প্রেসক্লাবের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category