• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম
ধামইরহাটে আত্রাই নদীত ডুবে দুই শিশুর মৃত্যু বেড়ায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত। চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নতুন কমিটির অনুমোদন:আহ্বায়ক এ্যাড. দেলোয়ার ও সদস্য সচিব ছবি গোমস্তাপুরে আমবাগান থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ একজন আটক ভোলাহাটে গোহালবাড়ী ইউনিয়নের শালুকতলা বিলে গভীর রাতে ডিপের ৩ টি ট্রান্সফর্মা চুরি গুলশান থেকে গ্রেপ্তার বিদিশা এরশাদ, রয়েছে দুই বছরের সাজা গোমস্তাপুরে বীর মুক্তিযোদ্ধাদের বাড়ি নির্মাণের কাজ পরিদর্শন করলেন ইউএনও জিল্লুর রহমান শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অভিযানে তেলককুপি সীমান্তে মোটরসাইকেল ও ১৮ বোতল নেশাজাতীয় স্কাফসিরাপ সহ আটক ১

বেড়ায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

Reporter Name / ১৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

বেড়ায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

 

 

রিপোর্টার: শেখ মোহাম্মদ পারভেজ (পাবনা)

পাবনার বেড়ায় দৈনিক কালবেলার সাংবাদিক সরকার আরিফ ইখতেখারকে ফোন করে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বেড়া মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

বুধবার (২৬ আগস্ট) থানায় উপস্থিত হয়ে জিডিটি করেন সাংবাদিক আরিফ ইখতেখার। এ জিডির নম্বর ১৩০৩। তিনি বেড়া পৌর এলাকার দক্ষিণ কর্মকার পাড়ার মৃত সরকার আরিফুর রহমানের ছেলে।

জিডি সূত্রে জানা যায়, গত ২৪ আগস্ট সোমবার বিকেল ৪টা ২৩ মিনিটে একটি অপরিচিত নম্বর থেকে আরিফ ইখতেখারের মুঠোফোনে ফোন আসে। এ সময় অপর প্রান্তের ব্যক্তি তাকে প্রাণনাশের হুমকি দেওয়ার পাশাপাশি তার পরিবারের ক্ষয়ক্ষতি করার ভয়ভীতি দেখান।

হুমকিদাতা দাবি করেন, উপজেলা প্রশাসনের বৈধ বালু ব্যবসায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নেপথ্যে সাংবাদিক আরিফের ভূমিকা রয়েছে এবং তার কারণে ব্যবসায় ক্ষতি হচ্ছে।

তবে সাংবাদিক আরিফ ইখতেখার অভিযোগটি ভিত্তিহীন দাবি করে বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। তিনি উপজেলা প্রশাসনের কেউ নন, পেশায় একজন গণমাধ্যমকর্মী। ভিত্তিহীন অভিযোগে তাকে ও তার পরিবারকে হত্যার হুমকি দেওয়ায় তিনি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন।

বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাংবাদিকের আবেদনের পরিপ্রেক্ষিতে থানায় জিডি অন্তর্ভুক্ত করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্তের জন্য এসআই (নিরস্ত্র) মো. আসাদুজ্জামানকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category