• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
পাগলা মসজিদের স্বর্ণ-রুপার ওজন ও বৈদেশিক মুদ্রা গণনা শুরু এচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন বিশেষ অভিযান ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম অবহিতকরণে প্রেস কনফারেন্স ধামইরহাটে ডিপিএল সিজন -৩ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ।  ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর রহমানের চাল ও অর্থ বিতরণ ধামইরহাটে ডিপিএল সিজন -৩ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ।  চীনে চিকিৎসার জন্য নজরুল ইসলাম খান চীনে চিকিৎসার জন্য নজরুল ইসলাম খান একাত্তরের চেতনার ব্যবসা করে জাতির মধ্যে বিভাজন করে রাখা হয়েছে: শিবির সভাপতি সাদ্দাম রহনপুরে নবনির্বাচিত ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দকে সংবর্ধনা

অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতনের বিরুদ্ধে অভিযোগ, কিশোরগঞ্জে আইনজীবীদের বিক্ষোভ

Reporter Name / ৬৬ Time View
Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতনের বিরুদ্ধে অভিযোগ, কিশোরগঞ্জে আইনজীবীদের বিক্ষোভ

 

 

মোঃ আল আমিন
কিশোরগঞ্জ জেলা প্ররিনিধি :

কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতনের বিরুদ্ধে করা অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১টার দিকে কিশোরগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন চত্বরে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে অংশ নেওয়া আইনজীবীরা বলেন, গত ২৮ সেপ্টেম্বর বড়িবাড়ী ইউনিয়নের পাটকাহানিয়া (ভুগলী) নদীকে কেন্দ্র করে অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতনের বিরুদ্ধে মানববন্ধন ও বিভিন্ন বক্তব্য দেওয়া হয়। তাদের দাবি, ওই মানববন্ধন ও বক্তব্যে উত্থাপিত অভিযোগগুলো মিথ্যা, অপপ্রচারমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত।
পরে আইনজীবীরা ব্যানার নিয়ে প্রতিবাদ মিছিল করেন। মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন অ্যাডভোকেট এম এম হিলালী, অ্যাডভোকেট জেসমিন সুলতানা কবিতা, অ্যাডভোকেট শওকত কবীর খোকন, অ্যাডভোকেট জামাল উদ্দিন খান মার্শাল, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল বোখারী, অ্যাডভোকেট সাজবীন সুলতানা, অ্যাডভোকেট মীর সাখাওয়াত হোসেন ও অ্যাডভোকেট নাদিরা সুলতানা সোমা।
বক্তারা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্তের দাবি জানান। একই সঙ্গে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের মাধ্যমে একজন আইনজীবীর পেশাগত ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার অপচেষ্টা রুখে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন।
অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ইটনা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যানও ছিলেন।
এদিকে, অভিযোগের বিষয়ে সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিতে কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেন আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

One response to “অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতনের বিরুদ্ধে অভিযোগ, কিশোরগঞ্জে আইনজীবীদের বিক্ষোভ”

  1. vnhitclubvin says:

    The graphics are top-notch and the gameplay is very intuitive. I appreciate how straightforward the registration is. Definitely check out vnhitclubvin for some quality gaming.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category