• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, বাসে আগুন; পুলিশের সঙ্গে সংঘর্ষ আইসিটি ও গ্রাম্য শিক্ষার নতুন দিগন্ত: ঘরে বসেই মানসম্মত শিক্ষা ভোলাহাট তালপল্লীতে ছিনতাইয়ের ১দিন পর আমবাগান থেকে চাবিসহ মোটরসাইকেল উ’দ্ধা’র করেছে পুলিশ  গুলশানের বারে অভিযানে মান্ডার প্রথম গলির তানিশা আক্তার মিতুর বিরুদ্ধে অভিযোগের পাহাড় ধামইরহাটে শত্রুতায় পুড়লো – ১০ বিঘা জমির ধান চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি গাঁজাসহ নারী পুরুষ গ্রেপ্তার সুখানপুকুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হতে চান আশিকুর রহমান আশরাফ, ত্যাগের মূল্যায়ন চান দলীয় মনোনয়নে সুখানপুকুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হতে চান আশিকুর রহমান আশরাফ, ত্যাগের মূল্যায়ন চান দলীয় মনোনয়নে ভোলাহাট তালপল্লী নামক স্থানে ডাকাত দলের নৃশংস্র হামলায় ৩ জন পথচারী গুরুতর আহত  দারুন্নাজাতে বার্ষিক মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

গোমস্তাপুরে ছাগল-ভেড়ার পিপিআর রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকা প্রদান

Reporter Name / ৬৫ Time View
Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

গোমস্তাপুরে ছাগল-ভেড়ার পিপিআর রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকা প্রদান

 

 

 

শাহীন আলম,গোমস্তাপুরঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ছাগল ও ভেড়ার পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণে বিনামূল্যে টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতাধীন ‘পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্প’-এর তৃতীয় সংশোধিত কর্মসূচির আওতায় ছাগল ও ভেড়াকে এ টিকা দেওয়া হচ্ছে।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জিল্লুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শামিউল আলম শ্যামল এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডা. বরুণ কুমার প্রামাণিকসহ সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ওয়াসিম আকরাম।
প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা যায়, পিপিআর রোগ ছাগল ও ভেড়ার জন্য মারাত্মক সংক্রামক রোগ। এ রোগ প্রতিরোধে নিয়মিত টিকাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মসূচির মাধ্যমে এলাকার খামারি ও পশুপালকদের বিনামূল্যে টিকা প্রদানের পাশাপাশি রোগ প্রতিরোধে সচেতন করা হচ্ছে। এ কর্মসূচি চলবে পহেলা অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত।


আপনার মতামত লিখুন :

One response to “গোমস্তাপুরে ছাগল-ভেড়ার পিপিআর রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকা প্রদান”

  1. phjiliph6 says:

    Finally a site that doesn’t lag during peak hours. The gameplay is fluid and the rewards are fair. Highly recommend phjiliph6 to everyone.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category