• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
আফিয়া-ইমরানের শুভ বিবাহ সম্পন্ন জাঁকজমকপূর্ণ আয়োজনে নবদম্পতিকে শুভেচ্ছা, উপস্থিত ছিলেন সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনেরা চাটমোহরে ৪ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস ধামইরহাটে মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন করলেন এম, পি- এনামুল হক চাঁপাইনবাবগঞ্জে বেশি দামে সার বিক্রি, ডিলারকে ১ লাখ টাকা জরিমানা ধামইরহাটে সড়কে ঝরলো মোটরসাইকেল চালকের প্রাণ। ঢালাও’ ফাঁসি দেওয়া বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নিলেন হাইকোর্ট গোমস্তাপুরে স্থানীয় নির্বাচন নিয়ে বিএনপির আলোচনা সভা সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা, নিরপেক্ষ তদন্তের দাবি ঢাকা–পাবনা ট্রেনের নাম ‘পাবনা এক্সপ্রেস’ করার দাবি গোমস্তাপুরে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রাক্-সিদ্ধান্ত গ্রহণ ওরিয়েন্টেশন

গোমস্তাপুরে পুলিশের পৃথক অভিযানে ২১৭ বোতল এস্কাফ সিরাপ ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter Name / ১৪৩ Time View
Update : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

গোমস্তাপুরে পুলিশের পৃথক অভিযানে ২১৭ বোতল এস্কাফ সিরাপ ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

 

শাহিন আলম,স্টাফ রিপোর্টারঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় পৃথক অভিযানে ২১৭ বোতল এস্কাফ সিরাপ ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোমস্তাপুর থানা পুলিশ।

 

গোপন সংবাদের ভিত্তিতে গোমস্তাপুর থানার পুলিশ বাঙ্গাবাড়ী ইউনিয়নের শিবরামপুর ও দাঁড়িপাতা গ্রামে পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

 

পুলিশ জানায়, আলীনগর ইউনিয়নের ইমামনগর এলাকার সাহেব আলীকে বাঙ্গাবাড়ী ইউনিয়নের দাঁড়িপাতা গ্রামের কামারপাড়া এলাকা থেকে ২১৭ বোতল এস্কাফ (ফেনসিডিলের বিকল্প) সিরাপসহ আটক করা হয়। এছাড়া বাঙ্গাবাড়ী ইউনিয়নের শিবরামপুর গ্রামের আলম (সাবেক মেম্বার)-কে তার নিজ বাড়ি থেকে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে গোমস্তাপুর থানা পুলিশ।

 

পুলিশ জানায়, মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগ আরও জোরদার করার আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

২ responses to “গোমস্তাপুরে পুলিশের পৃথক অভিযানে ২১৭ বোতল এস্কাফ সিরাপ ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category