• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
গোমস্তাপুরে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে যশোদলকে হারিয়ে গোল্ডকাপ ফাইনালে রশিদাবাদ পাবনায়,বেড়ায় নিজ ঘর থেকে ১১ বছরের সুবর্ণার মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত গোমস্তাপুর সীমান্তে ১৬ বিজিবির অভিযানে ৫ লাখ ৫৯ হাজার পিস ভারতীয় পাতার বিড়ি ও নৌকা আটক পাবনায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাবনা ক্যাডেট কলেজে  ৫২ জন ক্যাডেটের সবাই জিপিএ-৫; শতভাগ সাফল্যে উচ্ছ্বসিত শিক্ষার্থী-অভিভাবক, প্রশংসায় শিক্ষাঙ্গন বিশ্বনাথে দারুন নাজাত মহিলা মাদ্রাসায় পুরষ্কার বিতরণ অনুষ্ঠি ভূমি জালিয়াতি ও জাল দলিলের অভিযোগ, জীবনের নিরাপত্তা চেয়ে কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন আটঘরিয়ায় ১ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার বিশ্বনাথে লামাকাজী আইটি একাডেমির উদ্বোধন।

গোমস্তাপুরে ব্র্যাকের উদ্যোগে গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

শাহীন আলম গোমস্তাপুরঃ / ১৮৮ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

গোমস্তাপুরে ব্র্যাকের উদ্যোগে গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার প্রাণকেন্দ্র রহনপুরে গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ মে) সকালে রহনপুরে ব্র্যাকের অস্থায়ী কার্যালয়ে ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ওয়াসীম আকরাম। এছাড়াও উপস্থিত ছিলেন ব্র্যাকের রাজশাহী বিভাগের রিজিওনাল সেলস ম্যানেজার মোবাশ্বার হুসাইন পলাশ, ব্র্যাক আড়ং ডেইরির ভেটেরিনারি সার্জন ডা. মাহমুদুর হাসান সেলিম এবং চাঁপাইনবাবগঞ্জের এরিয়া সেলস ম্যানেজার ইউসুফ আলী প্রমুখ।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী খামারিদের গাভী পালন, আধুনিক খামার ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ ও কৃত্রিম প্রজননের বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা দেওয়া হয়। পাশাপাশি লাভজনক খামার পরিচালনার কৌশল ও গবাদিপশুর স্বাস্থ্য সুরক্ষায় করণীয় বিষয় তুলে ধরা হয়।

প্রধান প্রশিক্ষক ডাঃ ওয়াসীম আকরাম বলেন, “লাভজনক খামার গড়ে তুলতে উঁচু ও পানি জমে না এমন স্থানে খামার স্থাপন করতে হবে। খামার পরিষ্কার-পরিচ্ছন্ন, শুকনো এবং পর্যাপ্ত আলো-বাতাস চলাচলের উপযোগী রাখতে হবে। এছাড়া গরুর জন্য আলাদা শেড, খাওয়ার স্থান ও বিশ্রামের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, “বাছুর, দুধাল গাভী ও ষাঁড় আলাদা রাখাসহ নিয়মিত খামার জীবাণুমুক্ত রাখতে পারলে একজন সফল খামারি হওয়া সম্ভব।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category