চাটমোহরে শিক্ষার্থীদের মাঝে ১ হাজার ৫০০ গাছের চারা বিতরণ
রিপোর্টার: শেখ মোহাম্মদ পারভেজ (পাবনা)
এক লক্ষ্যে এক লাখ’ প্রতিপাদ্যে পাবনার চাটমোহরে শিক্ষার্থীদের মাঝে ১ হাজার ৫০০ ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) সকালে উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান সেন্ট রিটাস্ হাইস্কুলের হলরুমে ক্লেমন বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় এ চারা বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাদার পিউস গোমেজ ও চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন।
পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে ফলদ, বনজ ও ঔষধি বিভিন্ন প্রজাতির ১ হাজার ৫০০ গাছের চারা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক মিতু চন্দ্র মারিয়া। এ সময় শিক্ষক মো. আজহারুল ইসলাম, নুরুল ইসলাম, রিতা পিরিচ, রেলবাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ও সমাজকর্মী মেহেদী হাসান সুজন, সাংবাদিক এসএম মাসুদ রানা, শামীম হাসান মিলন, পবিত্র তালুকদার, আব্দুল লতিফ রঞ্জু, সঞ্জিত চক্রবর্তী সোনা, মো. খাদেমুল হক, সজীব হুমায়ুনসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।