• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
আফিয়া-ইমরানের শুভ বিবাহ সম্পন্ন জাঁকজমকপূর্ণ আয়োজনে নবদম্পতিকে শুভেচ্ছা, উপস্থিত ছিলেন সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনেরা চাটমোহরে ৪ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস ধামইরহাটে মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন করলেন এম, পি- এনামুল হক চাঁপাইনবাবগঞ্জে বেশি দামে সার বিক্রি, ডিলারকে ১ লাখ টাকা জরিমানা ধামইরহাটে সড়কে ঝরলো মোটরসাইকেল চালকের প্রাণ। ঢালাও’ ফাঁসি দেওয়া বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নিলেন হাইকোর্ট গোমস্তাপুরে স্থানীয় নির্বাচন নিয়ে বিএনপির আলোচনা সভা সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা, নিরপেক্ষ তদন্তের দাবি ঢাকা–পাবনা ট্রেনের নাম ‘পাবনা এক্সপ্রেস’ করার দাবি গোমস্তাপুরে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রাক্-সিদ্ধান্ত গ্রহণ ওরিয়েন্টেশন

গোমস্তাপুরে মোট ৩৭ হাজার ৪ শত ৫১ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে

Reporter Name / ১০৫ Time View
Update : শনিবার, ২৭ জুন, ২০২৬

গোমস্তাপুরে মোট ৩৭ হাজার ৪ শত ৫১ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে

 

মো:সামিরুল ইসলাম:চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উদযাপন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুন (শনিবার) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়।
​জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে এবং গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে এই সভায় ক্যাম্পেইনের বিভিন্ন দিক ও লক্ষ্যমাত্রা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

 

​উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আব্দুল হামিদ জানান, এবারের ক্যাম্পেইনে গোমস্তাপুর উপজেলায় মোট ৩৭ হাজার ৪ শত ৫১ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এর মধ্যে ​৬ থেকে ১২ মাস বয়সি শিশু: ৪ হাজার ৬ শত ৬৫ জন (নীল রঙের ক্যাপসুল) এবং ​১২ থেকে ৫৯ মাস বয়সি শিশু: ৩২ হাজার ৭ শত ৮৬ জন কে (লাল রঙের ক্যাপসুল) খাওয়ানো হবে।

 

​সে সাথে তিনি আরো জানান, শিশুর অন্ধত্ব প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং শিশু মৃত্যুঝুঁকি কমানোর লক্ষ্যে এই ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপজেলার প্রতিটি লক্ষ্যমাত্রার শিশুকে যেন এই ক্যাপসুল খাওয়ানো নিশ্চিত করা যায়, সে লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কোনো শিশু যেন এই ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানানো হয়।

 

সভায় আরো উপস্থিত ছিলেন,আর এম ও ডাঃআব্দুস সামাদ, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আব্দুল আলিম, রহনপুর রিপোর্টাস ক্লাবের সভাপতি নাহিদ ইসলাম,গোমস্তাপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি নুর মোহাম্মদ, গোমস্তাপুর মডেল প্রেস ক্লাবের সভাপতি আব্দুস সালাম তালুকদার,গোমস্তাপুর স্বাধীন প্রেস ক্লাবের সভাপতি আলাউদ্দিন পারভেজ, গোমস্তাপুর স্মার্ট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সামিরুল ইসলামসহ ​সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা, এবং স্বাস্থ্য বিভাগের বিভিন্ন স্তরের মাঠকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

৩ responses to “গোমস্তাপুরে মোট ৩৭ হাজার ৪ শত ৫১ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে”

  1. appnovibet says:

    Alright, so I gave appnovibet a shot, and honestly, it’s pretty decent. The app is smooth, easy to navigate, and they’ve got a solid selection of games. Plus, the odds are competitive. Check it out here! appnovibet

  2. boss88online says:

    Feeling like a boss? Then you gotta check out boss88online! It lives up to its name, alright! Seriously, give it a try. Unleash your inner boss here: boss88online

  3. boss88apk says:

    Downloaded the Boss88apk last night. Setup was a breeze and the games look pretty slick!. Early days, but I’m optimistic. Give it a go: boss88apk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category