• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
চাটমোহরে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নাতিকে ধর্ষণের চেষ্টার , অভিযোগে নানা গ্রেপ্তার শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে মাদকদ্রব্য জব্দ ভোলাহাটে অসহায় তামিজুদ্দিন ৭২ বছর বয়সে ক্যানসারে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছে মৎস্য সুরক্ষায় চাটমোহরে ভ্রাম্যমান আদালত, ১২টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস গোমস্তাপুর সিমান্তে ১৬ বিজিবির অভিযানে ৩২০ বোতল ইস্কাফ সিরাপ ও নৌকা জব্দ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গণমিছিল বাস্তবায়নে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জের সঙ্গে ১১ দলীয় ঐক্যের মতবিনিময়। রায়গঞ্জ ধানঘরা উচ্চ বিদ্যালয়ের আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ বগুড়া সিটি কর্পোরেশন নির্বাচনে ১৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে আলোচনার কেন্দ্রে সুলতান মাহমুদ রূপপুর পারমাণবিক প্রকল্পের গ্রীণসিটিতে দুই রুশ নাগরিকের সংঘর্ষ: নিহত ১, আইসিইউতে অপরজন পাবনায় পদ্মা নদীর ভাঙনরোধে জিও ব্যাগ ফেলার কাজের উদ্বোধন

গোমস্তাপুর থানার নাদেরাবাদ গ্রামে ডিএনসির অভিযানে ৩ কেজি গাঁজাসহ নারী আটক

Reporter Name / ৬৬ Time View
Update : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

গোমস্তাপুর থানার নাদেরাবাদ গ্রামে ডিএনসির অভিযানে ৩ কেজি গাঁজাসহ নারী আটক

 

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জেলার কার্যালয়ের অভিযানে ৩ কেজি গাঁজাসহ এক নারীকে আটক করা হয়েছে।

 

শনিবার (১৯ জুলাই ২০২৬) সকাল ৭টা থেকে ৭টা ৪০ মিনিট পর্যন্ত জেলার গোমস্তাপুর উপজেলার নাদেরাবাদ (বেইলি ব্রিজ) এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

 

আটক ব্যক্তি হলেন মোসা. সেতারা (৫০)। তিনি নাদেরাবাদ (বেইলি ব্রিজ) গ্রামের ৯ নম্বর ওয়ার্ড, আলীনগর ইউনিয়নের বাসিন্দা। তার পিতা মৃত মুকু মিয়া এবং মাতা মোসা. সায়েমা।
অভিযানকালে তার কাছ থেকে ৩ (তিন) কেজি গাঁজা উদ্ধার করা হয়।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের উপপরিদর্শক (এসআই) মামুনুর রশিদ বাদী হয়ে গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

 

বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলার উপপরিচালক (ডিডি) চৌধুরী ইমরুল হাসান।


আপনার মতামত লিখুন :

৪ responses to “গোমস্তাপুর থানার নাদেরাবাদ গ্রামে ডিএনসির অভিযানে ৩ কেজি গাঁজাসহ নারী আটক”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category