• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
চাটমোহরে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নাতিকে ধর্ষণের চেষ্টার , অভিযোগে নানা গ্রেপ্তার শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে মাদকদ্রব্য জব্দ ভোলাহাটে অসহায় তামিজুদ্দিন ৭২ বছর বয়সে ক্যানসারে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছে মৎস্য সুরক্ষায় চাটমোহরে ভ্রাম্যমান আদালত, ১২টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস গোমস্তাপুর সিমান্তে ১৬ বিজিবির অভিযানে ৩২০ বোতল ইস্কাফ সিরাপ ও নৌকা জব্দ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গণমিছিল বাস্তবায়নে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জের সঙ্গে ১১ দলীয় ঐক্যের মতবিনিময়। রায়গঞ্জ ধানঘরা উচ্চ বিদ্যালয়ের আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ বগুড়া সিটি কর্পোরেশন নির্বাচনে ১৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে আলোচনার কেন্দ্রে সুলতান মাহমুদ রূপপুর পারমাণবিক প্রকল্পের গ্রীণসিটিতে দুই রুশ নাগরিকের সংঘর্ষ: নিহত ১, আইসিইউতে অপরজন পাবনায় পদ্মা নদীর ভাঙনরোধে জিও ব্যাগ ফেলার কাজের উদ্বোধন

গোমস্তাপুর সীমান্তে বিজিবির অভিযান: বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও পাওয়ার টিলার জব্দ

Reporter Name / ১০০ Time View
Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬

গোমস্তাপুর সীমান্তে বিজিবির অভিযান: বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও পাওয়ার টিলার জব্দ

​মো:সামিরুল ইসলাম :চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ মাদকদ্রব্য ইস্কাফ সিরাপ (ফেন্সিডিলের বিকল্প) এবং একটি মালবাহী পাওয়ার টিলার ট্রলি আটক করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)। রোববার (০৫ জুলাই ২০২৬) সকালে সীমান্তের রহনপুর খয়রাবাদ নামক এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় এগুলো জব্দ করা হয়।
​বিজিবি সূত্রে জানা যায়, ৫ জুলাই ২০২৬ তারিখ আনুমানিক সকাল ০৮:৫৫ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার অন্তর্গত রহনপুর বিওপির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুল মান্নান এর নেতৃত্বে রহনপুর খয়রাবাদ নামক স্থানে পরিচালিত এই অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২৮৩ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ এবং ০১ টি মালবাহী পাওয়ার টিলার ট্রলি আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য ও যানবাহনের আনুমানিক সিজার মূল্য নির্ধারণ করে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
​১৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি জানান, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ পারাপার, গরু ও মাদক পাচারসহ সব ধরনের চোরাচালান বন্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে। নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে মাদক ও চোরাচালান রোধে বিজিবির এই সর্বাত্মক ও কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

৬ responses to “গোমস্তাপুর সীমান্তে বিজিবির অভিযান: বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও পাওয়ার টিলার জব্দ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category