• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
আফিয়া-ইমরানের শুভ বিবাহ সম্পন্ন জাঁকজমকপূর্ণ আয়োজনে নবদম্পতিকে শুভেচ্ছা, উপস্থিত ছিলেন সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনেরা চাটমোহরে ৪ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস ধামইরহাটে মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন করলেন এম, পি- এনামুল হক চাঁপাইনবাবগঞ্জে বেশি দামে সার বিক্রি, ডিলারকে ১ লাখ টাকা জরিমানা ধামইরহাটে সড়কে ঝরলো মোটরসাইকেল চালকের প্রাণ। ঢালাও’ ফাঁসি দেওয়া বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নিলেন হাইকোর্ট গোমস্তাপুরে স্থানীয় নির্বাচন নিয়ে বিএনপির আলোচনা সভা সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা, নিরপেক্ষ তদন্তের দাবি ঢাকা–পাবনা ট্রেনের নাম ‘পাবনা এক্সপ্রেস’ করার দাবি গোমস্তাপুরে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রাক্-সিদ্ধান্ত গ্রহণ ওরিয়েন্টেশন

টয়লেটের ট্যাংকি থেকে স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

Reporter Name / ১১২ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

টয়লেটের ট্যাংকি থেকে স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

 

 

রিপোর্টার: শেখ মোহাম্মদ পারভেজ (পাবনা)

পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত এলাকায় টয়লেটের ট্যাংকি থেকে এক স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ২০২৬ খ্রিষ্টাব্দ সকাল ১১টার দিকে বাড়ির পাশে টয়লেটে ট্যাংকি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত গীতা রানী (৪৫) উপজেলার একদন্ত ইউনিয়নের একদন্ত বারইপাড়া গ্রামের নন্দ দাসের স্ত্রী। তিনি চাচকিয়া ব্র্যাক স্কুলের শিক্ষিকা ছিলেন।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।

তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ওই স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গীতা রানী বাড়িতে একাই থাকতেন। তার স্বামী ঢাকায় থাকেন। গত রাত তিনটার দিকে দুর্বৃত্তরা সিঁধ কেঁটে ঘরের ভিতরে প্রবেশ করে।
পরে গীতা রানী টের পেলে দুর্বৃত্তদের সাথে তার ধস্তাধস্তি হয়।
এক পর্যায় তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে তাকে বাড়ির পাশে পরিত্যক্ত টয়লেটের টাংকিতে ফেলে দেয়।

আজ সকালে তাকে খোঁজাখুঁজির একপর্যায়ে ১১ টার দিকে টয়লেটের টাংকিতে তার লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।

আটঘরিয়া থানার ওসি নাজমুল হক জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
কারা কেন কিভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

২ responses to “টয়লেটের ট্যাংকি থেকে স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ”

  1. macanempire says:

    [6020]Macanempire: Login Resmi Situs Slot Gacor & Casino Deposit Pulsa,Macanempire menyediakan akses login resmi untuk main slot gacor dan baccarat online. Nikmati kemudahan download APK serta deposit via pulsa. Gabung sekarang juga! visit: macanempire

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category