• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
গোমস্তাপুরে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে যশোদলকে হারিয়ে গোল্ডকাপ ফাইনালে রশিদাবাদ পাবনায়,বেড়ায় নিজ ঘর থেকে ১১ বছরের সুবর্ণার মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত গোমস্তাপুর সীমান্তে ১৬ বিজিবির অভিযানে ৫ লাখ ৫৯ হাজার পিস ভারতীয় পাতার বিড়ি ও নৌকা আটক পাবনায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাবনা ক্যাডেট কলেজে  ৫২ জন ক্যাডেটের সবাই জিপিএ-৫; শতভাগ সাফল্যে উচ্ছ্বসিত শিক্ষার্থী-অভিভাবক, প্রশংসায় শিক্ষাঙ্গন বিশ্বনাথে দারুন নাজাত মহিলা মাদ্রাসায় পুরষ্কার বিতরণ অনুষ্ঠি ভূমি জালিয়াতি ও জাল দলিলের অভিযোগ, জীবনের নিরাপত্তা চেয়ে কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন আটঘরিয়ায় ১ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার বিশ্বনাথে লামাকাজী আইটি একাডেমির উদ্বোধন।

দুই এমপির আচরণ নিন্দনীয়; ক্ষমা চাওয়ার আহবান বিএমএসএফ’র

Reporter Name / ১৫৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

দুই এমপির আচরণ নিন্দনীয়; ক্ষমা
চাওয়ার আহবান বিএমএসএফ’র

মো: সিমান্ত তালুকদার
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

শরীয়তপুর ৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মিয়া নুর উদ্দিন আহমেদ অপু এবং কুমিল্লা নাঙ্গলকোটের এমপি মোবাশ্বের আলম ভুঁইয়ার সাম্প্রতিক আচরণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর, সাধারণ সম্পাদক লায়ন মো. আবুল হোসেন, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশের সাধারণ সম্পাদক আলী আজগর ইমন বলেন, গণমাধ্যম ও সাংবাদিকদের সঙ্গে সংসদ সদস্যদের দায়িত্বশীল আচরণ করা উচিত। তারা আইন প্রণেতা, গণমানুষের নেতা। দু’টি ঘটনা নিন্দনীয় এবং আমরা এতে ক্ষুব্ধ। এহেন আচরণের কারণে অবিলম্বে তাদেরকে ক্ষমা চাওয়া উচিৎ।

নেতৃবৃন্দ বলেন, কুমিল্লার এমপি মোবাশ্বের আলম ভুঁইয়া প্রকাশ্যে সাংবাদিকদের সঙ্গে অশোভন আচরণ করে চাকুরীচ্যুতির হুমকি দেন এবং তার কথামত চলতে হবে বলে নইলে সাংবাদিকতা করতে পারবেনা। এমপির এমন বক্তব্যে গত দুই দিন ধরে দেশব্যাপী ব্যাপক সমালোচিত হচ্ছে। অন্যদিকে শরীয়তপুরের এমপি মিয়ানুর উদ্দিন অপু তিনি গতকাল সোমবার প্রকাশ্যে এক সভায় সাংবাদিকদের লক্ষ্য করে টিস্যু বক্স নিক্ষেপ করেছেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

বিবৃতিতে এই দুই এমপিকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার অনুরোধ করা হয়। নয়তো সাংবাদিক সমাজের সাথে সংসদ সদস্যদের সাথে দূরত্ব বৃদ্ধি পেতে পারে, আমরা তা চাই না। নিরীহ সাংবাদিকদের প্রতি সংসদ সদস্যদের এহেন ঔদ্ধত্যপূর্ণ আচরণ না করতে অনুরোধ করা হয়। সাংবাদিকরা প্রতিনিয়ত সমাজের নানা ধরনের অন্যায় অনিয়মের বিরুদ্ধে গণমানুষের পক্ষে যুদ্ধ করে যাচ্ছে। আর তাদের সাথে এমপিদের এহেন আচরণ আমাদেরকে ভাবিয়ে তোলে।


আপনার মতামত লিখুন :

২ responses to “দুই এমপির আচরণ নিন্দনীয়; ক্ষমা চাওয়ার আহবান বিএমএসএফ’র”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category