• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম
বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত। চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নতুন কমিটির অনুমোদন:আহ্বায়ক এ্যাড. দেলোয়ার ও সদস্য সচিব ছবি গোমস্তাপুরে আমবাগান থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ একজন আটক ভোলাহাটে গোহালবাড়ী ইউনিয়নের শালুকতলা বিলে গভীর রাতে ডিপের ৩ টি ট্রান্সফর্মা চুরি গুলশান থেকে গ্রেপ্তার বিদিশা এরশাদ, রয়েছে দুই বছরের সাজা গোমস্তাপুরে বীর মুক্তিযোদ্ধাদের বাড়ি নির্মাণের কাজ পরিদর্শন করলেন ইউএনও জিল্লুর রহমান শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অভিযানে তেলককুপি সীমান্তে মোটরসাইকেল ও ১৮ বোতল নেশাজাতীয় স্কাফসিরাপ সহ আটক ১ রায়গঞ্জে মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রিবার্ষিক সম্মেলন সিরাজগঞ্জ জেলা বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চুর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে

ফুলজোড় নদী রক্ষার আহ্বানে গণ নাটক

মো: সিমান্ত তালুকদার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি / ১৫৩ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

ফুলজোড় নদী রক্ষার আহ্বানে গণ নাটক

 

 

“নদী বাঁচলে বাঁচবে জীবন”—এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড় নদী দূষণের প্রতিবাদে গণ নাটক, প্রতিবাদী গান ও সচেতনতামূলক পুতুল নাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জুন) বিকেলে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সিমলা মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ভূমিহীন সংগঠনের উদ্যোগে এবং নিজেরা করি-এর সহযোগিতায় এ আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানের শুরুতে ফুলজোড়, বাঙালি ও করতোয়া নদী রক্ষায় প্রতিবাদী গান পরিবেশন করা হয়। পরে ‘জল জননীর আর্তনাদ’ শীর্ষক নাটকের মাধ্যমে নদীতে বিষাক্ত বর্জ্য ও রাসায়নিক দূষণের ফলে জলজ প্রাণী, জীববৈচিত্র্য ও মানুষের জীবনে সৃষ্ট সংকট তুলে ধরা হয়। দেশের বিভিন্ন জেলা থেকে আগত ১৮ জন শিল্পী নাটকে অংশ নেন। নাটকের প্রশিক্ষক ছিলেন থিয়েটার অ্যাক্টিভিস্ট কাজী রোকসানা রুমা।

 

এছাড়া শিশু-কিশোরদের নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিতে পুতুল নাচ পরিবেশন করা হয়। এতে গুম, নির্যাতন, সহিংসতা ও সামাজিক ঝুঁকি সম্পর্কে সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়।
স্থানীয় জলবায়ু কর্মী মো. ফয়সাল বিশ্বাস বলেন, ফুলজোড় নদী এলাকার মানুষের জীবন-জীবিকার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। দীর্ঘদিনের দূষণে নদীর পরিবেশ ও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ অবস্থায় নদী রক্ষায় প্রশাসন ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

 

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক দীপক কুমার কর বলেন, ফুলজোড়, বাঙালি ও করতোয়া নদী এ অঞ্চলের পরিবেশ ও অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। নদী দূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি।

 

আয়োজকরা জানান, নদী রক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং শিশু-কিশোরদের নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

 

উল্লেখ্য, গত কয়েক বছরে নদীর উজান থেকে শিল্পকারখানার বিষাক্ত বর্জ্য প্রবাহিত হওয়ায় ফুলজোড় নদীতে মাছসহ বিভিন্ন জলজ প্রাণীর মৃত্যু ঘটছে। এতে কৃষি, মৎস্যচাষ, গবাদিপশু পালন ও জনস্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

৪ responses to “ফুলজোড় নদী রক্ষার আহ্বানে গণ নাটক”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category