• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম
ইরানের হাম*লাই কুয়েতের বিমানবন্দর স্থগিত! রহনপুরে ৫২ কেজিতে মণ ধরে আম কেনার দাবি আড়তদারদের, সিদ্ধান্তের অপেক্ষায় প্রশাসন গোমস্তাপুরে কৃতি খেলোয়াড়ের সংবর্ধনা! বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন! ভোলাহাটে হেরোইন ও গাঁজাসহ মা-ছেলেসহ একই পরিবারের ৩ জন গ্রেপ্তার! ভোলাহাটে গরু চুরির সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন নিখোঁজের তিন দিন পর নদীতে মরদেহ, পুলিশের নিষ্ক্রিয়তায় স্বজনদের ক্ষোভ! রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন! ভয়েস অফ জুলাই” কেন্দ্রীয় কমিটি অনুমোদিত! ভোলাহাটে বিদ্যুতের সর্টসার্কিটের আগুনে ৩টি বসতবাড়ীর ১১টি ঘর সম্পূর্ণ ভস্মিভূত! ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৩৫ লক্ষাধিক!!

মেজর (অব.) আখতারুজ্জামান রচিত “আগামী বাংলাদেশ”গ্রন্থের মোড়ক উন্মোচন

Reporter Name / ১৩৭ Time View
Update : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

মেজর (অব.) আখতারুজ্জামান রচিত “আগামী বাংলাদেশ”গ্রন্থের মোড়ক উন্মোচন

এ.এস.এম হামিদ হাসান
কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি:

কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান রচিত ‘আগামী বাংলাদেশ’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমীর ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে রাজনৈতিক, বুদ্ধিজীবী ও দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে লেখক মেজর (অব.) আখতারুজ্জামান তার বই লেখার প্রেক্ষাপট, উদ্দেশ্য ও বিষয়বস্তু তুলে ধরেন। তিনি বলেন, দেশের বর্তমান বাস্তবতা, ভবিষ্যৎ সম্ভাবনা এবং একটি কল্যাণমুখী রাষ্ট্র বিনির্মাণের রূপরেখা তুলে ধরতেই এ গ্রন্থ রচনা করা হয়েছে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দলটির নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম, অধ্যাপক মুজিবুর রহমান, মাওলানা আ.ন.ম. সামছুল ইসলাম, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও অন্যান্য নেতৃবৃন্দ।

অতিথিরা আশা ব্যক্ত করে বলেন, ‘আগামী বাংলাদেশ’ বইটি পাঠকের মাঝে ব্যাপক সাড়া ফেলবে এবং দেশের উন্নয়ন ও গঠনমূলক চিন্তায় ইতিবাচক ভূমিকা রাখবে। তারা বলেন, বইটি পাঠের মাধ্যমে নতুন প্রজন্ম দেশ গঠনের বাস্তবধর্মী দিকনির্দেশনা পাবে এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় অনুপ্রাণিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category