• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
গোমস্তাপুরে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে যশোদলকে হারিয়ে গোল্ডকাপ ফাইনালে রশিদাবাদ পাবনায়,বেড়ায় নিজ ঘর থেকে ১১ বছরের সুবর্ণার মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত গোমস্তাপুর সীমান্তে ১৬ বিজিবির অভিযানে ৫ লাখ ৫৯ হাজার পিস ভারতীয় পাতার বিড়ি ও নৌকা আটক পাবনায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাবনা ক্যাডেট কলেজে  ৫২ জন ক্যাডেটের সবাই জিপিএ-৫; শতভাগ সাফল্যে উচ্ছ্বসিত শিক্ষার্থী-অভিভাবক, প্রশংসায় শিক্ষাঙ্গন বিশ্বনাথে দারুন নাজাত মহিলা মাদ্রাসায় পুরষ্কার বিতরণ অনুষ্ঠি ভূমি জালিয়াতি ও জাল দলিলের অভিযোগ, জীবনের নিরাপত্তা চেয়ে কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন আটঘরিয়ায় ১ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার বিশ্বনাথে লামাকাজী আইটি একাডেমির উদ্বোধন।

ভোলাহাটে শিক্ষক সেলিম রেজার বিরুদ্ধে প্রশ্নফাঁস ও শিক্ষার্থীদের মানসিক নির্যাতনের অভিযোগ (নিজস্ব প্রতিবেদক:)

Reporter Name / ১৫৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

ভোলাহাটে শিক্ষক সেলিম রেজার বিরুদ্ধে প্রশ্নফাঁস ও শিক্ষার্থীদের মানসিক নির্যাতনের অভিযোগ
(নিজস্ব প্রতিবেদক:)
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ৩ নম্বর তেলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিম রেজার বিরুদ্ধে প্রশ্নফাঁস, শিক্ষার্থীদের মানসিক নির্যাতন এবং প্রাইভেট পড়ুয়া শিক্ষার্থীদের বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে এলাকায় অভিভাবকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে শিক্ষক সেলিম রেজা তার কাছে প্রাইভেট পড়া শিক্ষার্থীদের পরীক্ষায় বেশি নম্বর দিতেন। এছাড়া পরীক্ষার প্রশ্নপত্র আগেই সংগ্রহ করে নিজের প্রাইভেট পড়ুয়া শিক্ষার্থীদের কাছে একদিন আগে পৌঁছে দেওয়ারও অভিযোগ রয়েছে। অন্যদিকে যারা তার কাছে প্রাইভেট পড়তো না, তাদের তুলনামূলক কম নম্বর দেওয়া হতো বলেও অভিযোগ করেন কয়েকজন অভিভাবক।

ভুক্তভোগীদের অভিযোগ, পঞ্চম শ্রেণির সাবা নামের এক শিক্ষার্থীকে বিভিন্নভাবে মানসিকভাবে নির্যাতন করতেন ওই শিক্ষক। কারণ, সে সেলিম রেজার কাছে প্রাইভেট পড়তো না। অভিযোগ রয়েছে, সাবা সঠিকভাবে অংক করে আনলেও শিক্ষক সেটি ভুল বলে দাবি করতেন। এমনকি শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সামনে বেঞ্চে আঘাত করে অপমানজনক মন্তব্যও করতেন তিনি।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. রিজিয়া খাতুন বলেন,
“সেলিম রেজা তার প্রাইভেট পড়ুয়া শিক্ষার্থীদের পরীক্ষার প্রশ্ন আগেই দিয়ে দিত বলে আমরা জানতে পারি। একদিন বিষয়টি হাতেনাতে ধরা পড়ে। তখন সংশ্লিষ্ট শিক্ষার্থীরাও বিষয়টি স্বীকার করে।”

এদিকে ভোলাহাট উপজেলা শিক্ষা অফিসার ইব্রাহিম খলিলুল্লাহ বলেন,
“এখন পর্যন্ত কোনো ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) সানাউল মুর্শিদ বলেন,
“সেলিম রেজার বিরুদ্ধে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় স্থানীয় অভিভাবকরা দ্রুত তদন্ত করে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category