• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
গোমস্তাপুরে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে যশোদলকে হারিয়ে গোল্ডকাপ ফাইনালে রশিদাবাদ পাবনায়,বেড়ায় নিজ ঘর থেকে ১১ বছরের সুবর্ণার মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত গোমস্তাপুর সীমান্তে ১৬ বিজিবির অভিযানে ৫ লাখ ৫৯ হাজার পিস ভারতীয় পাতার বিড়ি ও নৌকা আটক পাবনায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাবনা ক্যাডেট কলেজে  ৫২ জন ক্যাডেটের সবাই জিপিএ-৫; শতভাগ সাফল্যে উচ্ছ্বসিত শিক্ষার্থী-অভিভাবক, প্রশংসায় শিক্ষাঙ্গন বিশ্বনাথে দারুন নাজাত মহিলা মাদ্রাসায় পুরষ্কার বিতরণ অনুষ্ঠি ভূমি জালিয়াতি ও জাল দলিলের অভিযোগ, জীবনের নিরাপত্তা চেয়ে কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন আটঘরিয়ায় ১ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার বিশ্বনাথে লামাকাজী আইটি একাডেমির উদ্বোধন।

রায়গঞ্জের চান্দাইকোনা আন্ডারপাস এলাকায় বাসের চাপায় বৃদ্ধা নিহত

Reporter Name / ২৫২ Time View
Update : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

রায়গঞ্জের চান্দাইকোনা আন্ডারপাস এলাকায় বাসের চাপায় বৃদ্ধা নিহত

মোঃ সিমান্ত তালুকদার
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি।

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বাসের চাপায় মায়া রানী (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার ঢাকা–বগুড়া মহাসড়কের চান্দাইকোনা আন্ডারপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা ছয়টার দিকে চান্দাইকোনা পূর্ব বাসস্ট্যান্ড পার হওয়ার সময় বগুড়াগামী অরিন ট্রাভেল নামের একটি বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

খবর পেয়ে রায়গঞ্জ থানা ও হাটিকুমরুল হাইওয়ে থানা–পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে।

নিহত মায়া রানী বগুড়া জেলার গন্ড গ্রামের বাসিন্দা দিলিপ চন্দ্র মহাতোর স্ত্রী। তিনি মেয়ের বাড়ি মেয়ে জামাই প্রভাত মহন্তের বাড়ি চান্দাইকোনা হালদারপাড়াতে বেড়াতে এসে পথেই দুর্ঘটনার শিকার হন।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, “দুর্ঘটনার পর মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া নেওয়া হচ্ছে। ঘাতক বাসটি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।”

স্থানীয়রা জানান, ওই মহাসড়কে যানবাহনের অতিরিক্ত গতি ও অসতর্ক চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category