• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ওলির বাজার অংশে ড্রেন নির্মাণ না করেই রাস্তার কাজের উদ্যোগ, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী মানববন্ধনে ড্রেন নির্মাণের দাবিতে সোচ্চার জনতা জাতীয় পর্যায়ে ‘Startup Science Project and Innovation Idea Showcasing Program’-এ সিরাজগঞ্জের প্রতিনিধিত্ব করবে ধানগড়া হাই স্কুলের ‘BengalTori’ ভোলাহাট সীমান্তে বিজিবি’র অভিযানে : মালিকবীহিন অবস্থায় ৯৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক রায়গঞ্জ-ধানগড়ায় আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ১৬ই জুন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র জোড়া অভিযান, বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার উল্লাপাড়া সদর ইউপিতে গ্রাম আদালতের ক্যাম্পেইন! চাঁপাইনবাবগঞ্জ রাধানগরে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত ভোলাহাটে ১২ গ্রাম হেরোইন ও ৪০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার কুয়েতের আকাশসীমা আবার স্বাভাবিক, নিয়মিত ফ্লাইট চলাচল শুরু

ওলির বাজার অংশে ড্রেন নির্মাণ না করেই রাস্তার কাজের উদ্যোগ, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী মানববন্ধনে ড্রেন নির্মাণের দাবিতে সোচ্চার জনতা

এস এম সালমান হৃদয়, বগুড়া: / ১৬ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

ওলির বাজার অংশে ড্রেন নির্মাণ না করেই রাস্তার কাজের উদ্যোগ, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী মানববন্ধনে ড্রেন নির্মাণের দাবিতে সোচ্চার জনতা

 

 

বগুড়া সিটি কর্পোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের ওলির বাজার টু ঝোপগাড়ী তালুকদারপাড়া ভায়া বাইপাস সড়কে আরসিসি ড্রেন নির্মাণ ও বিসি আপগ্রেডিং প্রকল্পের কাজ নিয়ে জনমনে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। প্রকল্পের অনুমোদিত পরিকল্পনা অনুযায়ী প্রথমে ড্রেন নির্মাণ এবং পরে রাস্তা উন্নয়ন কাজ সম্পন্ন হওয়ার কথা থাকলেও ড্রেন নির্মাণ না করেই রাস্তার কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
সোমবার (১৫ জুন ২০২৬) সকালে ওলির বাজার এলাকায় এলাকাবাসীর উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে অবিলম্বে ওলির বাজার অংশে ড্রেন নির্মাণ কাজ শুরু করার দাবি জানানো হয়।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১ জুলাই প্রকল্পটির কার্যাদেশ প্রদান করা হয় এবং ২০২৪ সালের ৩০ ডিসেম্বরের মধ্যে কাজ সম্পন্ন করার সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। অনুমোদিত প্রকল্পে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে, প্রথমে আরসিসি ড্রেন নির্মাণ এবং পরে সড়কের বিসি আপগ্রেডিং কাজ বাস্তবায়ন করতে হবে।

 

কিন্তু দীর্ঘ সময় পার হলেও ওলির বাজার অংশে ড্রেন নির্মাণের কাজ শুরু হয়নি। যদিও তালুকদারপাড়া অংশে কিছু কাজ সম্পন্ন হয়েছে, তবুও প্রকল্পের গুরুত্বপূর্ণ ওলির বাজার অংশ এখনো অবহেলিত রয়েছে। এরই মধ্যে ড্রেন নির্মাণ ছাড়াই রাস্তা নির্মাণ কাজ শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

 

মানববন্ধনে বক্তব্য দেন এলাকাবাসীর পক্ষে মোঃ সুজ্জাতুল আলম মন্ডল (সুজাত), সাবেক ছাত্রনেতা, সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া। তিনি বলেন, “প্রকল্পের কার্যাদেশ অনুযায়ী ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যেই কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু আজও ওলির বাজার অংশে ড্রেন নির্মাণ কাজ শুরু হয়নি। এখন ড্রেন নির্মাণ না করেই রাস্তার কাজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে, যা প্রকল্পের অনুমোদিত পরিকল্পনার পরিপন্থী।”

 

তিনি আরও বলেন, “ওলির বাজার থেকে ঝোপগাড়ী তালুকদারপাড়া ভায়া বাইপাস সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক। এমন একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পে কোনো ধরনের অনিয়ম বা অবহেলা মেনে নেওয়া যায় না। প্রথমে ড্রেন নির্মাণ এবং পরে রাস্তা নির্মাণ নিশ্চিত করতে হবে।”

 

মানববন্ধন থেকে মাননীয় প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীন, সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মাননীয় জেলা প্রশাসকের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়। বক্তারা বলেন, প্রকল্পের অনুমোদিত নকশা অনুযায়ী দ্রুত ড্রেন নির্মাণ কাজ শুরু না হলে এলাকাবাসী আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।

 

মানববন্ধনে উপস্থিত ছিলেন দুলা মিয়া, সাদ্দাম হোসেন, কাপাশি বেগম, সোহাগ হোসেন, রফিকুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মানববন্ধনে অংশগ্রহণকারী স্থানীয়রা বলেন, ড্রেন নির্মাণ ছাড়া রাস্তা নির্মাণ করা হলে ভবিষ্যতে জলাবদ্ধতা সৃষ্টি হবে এবং নতুন রাস্তা দ্রুত ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকবে। তাই জনস্বার্থে এবং প্রকল্পের সঠিক বাস্তবায়নের স্বার্থে টেন্ডার অনুযায়ী প্রথমে ড্রেন নির্মাণ এবং পরে রাস্তা নির্মাণের দাবি জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category